উত্তরবঙ্গে দু'দিন, দক্ষিণবঙ্গে তিনদিন ধরে চলতে পারে বৃষ্টি! কোন জেলার আবহাওয়া কেমন, একনজরে পূর্বাভাস

Weather Alert: কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘরে যাওয়ার পরে এবার বৃদ্ধির পূর্বাভাস। আগামী তিন দিনে তাপমাত্রা পৌঁছে যেতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াসে। সঙ্গে বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই এই বৃষ্টি চলতে পারে তিন দিন ধরে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।

রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন ও সোমবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী তিন দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তবে তার পরের দুইদিনে তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না।

Weather

বুধবার দক্ষিণ দিনাজপুর ও মালদহ এবং বৃহস্পতিবার মালদহ জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বষ্টি হতে পারে।

রবিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন ও সোমবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিন রাতের তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। তবে তারপরের দুইদিনে তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না।

মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম, বুধবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গ জুড়েই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

রবিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকবে। তবে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৭ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম

সর্বোচ্চ তাপমাত্রা(০c)

সর্বনিম্ন তাপমাত্রা(০c)

আসানসোল (২৮.১) ১১.৯ (১১.৭)
বহরমপুর (২২) ১৪ (১৩.৬)
বাঁকুড়া (২৭) ১১.৪ (৯.৮)
বর্ধমান (২৬.৮) ১৩.৬ (১১)
কোচবিহার (২৭.৫) ৭.৯ (৮.৪)
দার্জিলিং (১৭) ৬.৮ (৩.৫)
কালিম্পং (১৮.৪) ৮.৮ (৯.৩)
দিঘা (২৭.৫) ১৪.৬ (১৩.৪)
কলকাতা (২৫.৪) ১৪.৯ (১৪.৬)
দমদম (২৬) ১৪.৪ (১৩.৭)
কৃষ্ণনগর (২৪.৬) ১৪ (১৩.৮)
মালদহ (২৫.১) ১৪.৫ (১৩.৭)
মেদিনীপুর (২৭.৭) ১৪.৫ (১২.৭)
পুরুলিয়া (২৬.৩) ৯.১
শিলিগুড়ি (৩০.৮) (৮.২)
শ্রীনিকেতন (২৪.২) ১১ (১০)
সুন্দরবন (২৬) ১৫.৫ (১৩.৫)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+