আর নয় আরামদায়ক আবহাওয়া! বাংলার জেলাগুলিতে ঊর্ধমুখী তাপমাত্রার সতর্কবার্তা

Weather Alert: আপাতত বসন্তের মনোরম আবহাওয়া চলছে। রাজ্যের বিভিন্ন জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের থেকে পাঁচ থেকে ছয় ডিগ্রি নিচে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রাও রয়েছে স্বাভাবিকের থেকে তিন থেকে চার ডিগ্রি নিচে। তবে এই আবহাওয়া বেশি দিন স্থায়ী হবে না। এবার তাপমাত্রা ঊর্ধমুখী হওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

কলকাতা, দমদমে বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ছয় ডিগ্রি কম। মেদিনীপুরে ছিল আট ডিগ্রি কম। বহরমপুর, বাঁকুড়ায় ছিল পাঁচ ডিগ্রি কম। সুন্দরবনে তিন ডিগ্রি ও শ্রীনিকেতনে স্বাভাবিকের থেকে সর্বোচ্চ তাপমাত্রা চার ডিগ্রি কম ছিল।

kolkata today temperature

অন্যদিকে এদিনের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি করে কম ছিল বাঁকুড়া, শ্রীনিকেতন, সুন্দরবনের মতো জায়গায়। তিন ডিগ্রি করে কম ছিল বর্ধমান, ডায়মন্ডহার, দিঘার মতো জায়গায়। দুই ডিগ্রি করে কম কলকাতা, দমদম মেদিনীপুরের মতো জায়গায়।

শুক্রবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য এবং শনিবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকতে চলেছে। কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচ দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। তবে রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

শুক্রবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন ও শনিবার সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকতে চলেছে। দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আগামী পাঁচ দিনে তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। তবে রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

শুক্রবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকতে চলেছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩১ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম

সর্বোচ্চ তাপমাত্রা(০c)

সর্বনিম্ন তাপমাত্রা(০c)

আসানসোল (৩০.১) ১৭.৩ (১৭.২)
বহরমপুর (২৭.৪) ১৮.৪ (১৮)
বাঁকুড়া (২৮.৬) ১৫.১ (১৬.৯)
বর্ধমান (৩০) ১৬ (১৭)
কোচবিহার (২৮.৪) ১৩.৬ (১৩.৫)
দার্জিলিং (১৬.২) ৬.২ (৭ )
কালিম্পং (১৮.৫) ১২.৬ (১৪)
দিঘা (২৬.২) ১৮.২ (২২)
কলকাতা (২৬.৭) ১৯.৩ (২১.৯)
দমদম (২৬.২) ১৮.২ (২০.৬)
কৃষ্ণনগর (২৯.২) ১৬ (১৬.২)
মালদহ (২৯) ১৭.৭ (১৬.৮)
মেদিনীপুর (২৫) ১৮.২ (২০.৬)
পুরুলিয়া (৩০.৩) ১৪.১ (১৫.৫)
শিলিগুড়ি (৩০.২) ১৩.৬ (১৩)
শ্রীনিকেতন (২৮) ১৪.২ (১৫.৮)
সুন্দরবন (২৭.৫) ১৯ (১৭.৫)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+