বাংলার সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ছুঁই-ছুঁই! একদিন দশ এবং অন্যদিন পনেরো জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

Weather Alert: রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিস ছুঁই-ছুঁই। সোমবার পানাগড়ের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে বাঁকুড়া ও শিলিগুড়িতে তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বেশিরভাগ জায়গাতেই সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

মঙ্গলবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য এবং বুধবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকতে চলেছে। কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

weather forecast

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দুই থেকে তিন দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। তবে তারপরের তিন দিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। অন্যদিকে রাতের তাপমাত্রারও বড় কোনও পরিবর্তন হবে না।

মঙ্গলবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন ও সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকতে চলেছে। তবে বুধবার নাগাদ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথা বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার নাগাদ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেত পারে। এছাড়া হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পূর্ব বর্ধমানের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

শুক্রবার নাগাদ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। শনিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কোথাও হাল্কা আবার কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী দুই থেকে তিন দিনে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তবে তারপরের তিন দিনের দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রারও তেমন কোনও পরিবর্তন হবে না।

মঙ্গলবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকতে চলেছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৩ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা (ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম

সর্বোচ্চ তাপমাত্রা(০c)

সর্বনিম্ন তাপমাত্রা(০c)

আসানসোল (৩৩.২) ১৯.১ (১৬.৭)
বহরমপুর (৩০) ১৯.৪ (১৯)
বাঁকুড়া (৩৪) ১৮.৪ (১৫.৫)
বর্ধমান (৩১) ১৫.৬ (১৫.৪)
কোচবিহার (৩২.৪) ১৫.১ (১৩.৩)
দার্জিলিং (১৯.৪) ৯.৪ (৯.৪)
কালিম্পং (২১.৫) ১৪.৫ (১২.৮)
দিঘা (৩১.৮) ২৪.১ (১৯)
কলকাতা (৩২.২) ২৪.৭ ( ১৮.৬)
দমদম (৩২.৮) ২৩.৬ (১৭.৭)
কৃষ্ণনগর (৩১.৬) ১৬.৮ (১৬.৪)
মালদহ (৩১.৪) ২০ (১৮.৬)
মেদিনীপুর (৩৩.৭) ২২.৫ (১৮.৫)
পুরুলিয়া (৩২.৩) ১৫.১ (১৪.৫)
শিলিগুড়ি (৩৪) ১৪.৪ ( ১৪)
শ্রীনিকেতন (৩১.২) ১৬.৬ (১৩.৮)
সুন্দরবন (৩০.৫) ১৮.৫ (১৮)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+