Weather Alert: দু'দিনের মধ্যে সাগরে নিম্নচাপ! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
Weather Alert: আপাতত আবহাওয়া পরিষ্কার, তাপমাত্রা নিম্নগামী হওয়ার পথে বাধা নেই। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ২০-র আশেপাশে। আগামী কয়েকদিনে তা আরও কমবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। তবে এখনই জাঁকিয়ে শীতের কোনও পূর্বাভাস দেওয়া হয়নি আবহাওয়া দফতরের তরফে।
সোমবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, সোমবার বাকি সময়ের জন্য এবং মঙ্গলবার সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথায়ও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে পরবর্তী তিন দিনে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে তারপরের দুদিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

সোমবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সোমবার বাকি সময়ের জন্য এবং মঙ্গলবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। দক্ষিণবঙ্গেও কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের মতো গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী তিন দিনে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে। তবে তারপরের দুদিন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।
পশ্চিমের জেলাগুলি বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানের সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রির কাছাকাছি চলে গিয়েছে। সেক্ষেত্রে আগামী তিনদিনে তা কমে ১৮ ডিগ্রির কাছাকাছি যাওয়ার সম্ভাবনা থাকছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
সোমবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩১.৫) | ২০.১ (২১.৯) |
| বহরমপুর | (৩০) | ২১.৭ |
| বাঁকুড়া | (৩০.১) | ১৯.৪ (২১.১) |
| বর্ধমান | (৩১) | ২০ (২১.৬) |
| কোচবিহার | (২৯.২) | ১৭.২ ( ১৮) |
| দার্জিলিং | (১৮) | ৯.৮ (৯.২) |
| কালিম্পং | (২১) | ১৪.৫ (১৪) |
| দিঘা | (৩৪) | ২২.৬ (২২.৫) |
| কলকাতা | (৩১.১) | ২৩.৭ (২৪.১) |
| দমদম | (৩১.৭) | ২৩.৩ (২৩.৬) |
| কৃষ্ণনগর | (৩১.২) | ২২ (২৪) |
| মালদহ | (৩০.৪) | ২২.৪ (২৩.৩) |
| মেদিনীপুর | (৩১) | ২১.৭ (২১.৫) |
| শিলিগুড়ি | (৩২) | ১৯.৭ (১৮.৮) |
| শ্রীনিকেতন | (২৯.৭) | ১৯.৪ (২১.৪) |
| সুন্দরবন | (৩২.৫) | ২২.৫ (২৩) |
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব আরবসাগর এবং কেরল উপকূলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যা পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং দক্ষিণ-পূর্ব এবং সংলগ্ন পূর্ব-মধ্য আরব সাগরে অবস্থান করবে। এর প্রভাবে পূর্ব-মধ্য আরব সাগরে ৮ নভেম্বর নাগাদ একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। যে কারণে দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় আগামী চার থেকে পাঁচ দিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।












Click it and Unblock the Notifications