উত্তরে হাওয়ার দাপটে বাংলায় আরও নামবে পারদ! আবহাওয়া দফতরের সতর্কতাবার্তা কুয়াশা নিয়েও

Weather Alert: জানুয়ারির শুরু থেকে চেনা শীতের দেখা পাওয়া যায়নি। প্রায় প্রতিদিনই তাপমাত্রা থাকছিল স্বাভাবিকের ওপরে। কিন্তু ১২ জানুয়ারিতে দক্ষিণবঙ্গে কলকাতা-সহ বিভিন্ন জায়গার সর্বনিম্ন তাপমাত্রা কমপক্ষে ৩ ডিগ্রি করে কমে যায়। আবহাওয়া দফতর জানিয়েছেন আগামী দুদিনে তাপমাত্রা আরও ১-২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। সঙ্গে বিভিন্ন জেলায় কোথাও ঘন, আবার কোথাও হাল্কা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

শুক্রবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের পাশাপাশি শনিবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। এই সময়ের মধ্যে সবকটি জেলারই কোনও না কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মধ্যে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহতে ঘন কুয়াশা থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে।

Temperature

হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী দু'দিন রাতের তাপমাত্রা আরও ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে পরের তিনদিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

শুক্রবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য এবং শনিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গেরও সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে এই সময়ের মধ্যে। আগামী দু'দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও রাতের তাপমাত্রা আরও ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। তবে তার পরের তিনদিন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

এদিন সমতলের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় সব জায়গাতেই গত দিনের থেকে প্রায় ৩ ডিগ্রি করে কমেছে। এদিন বাঁকুড়ায় ৮.৬ ডিগ্রি, বর্ধমানে তাপমাত্রা এদিন ৯.৮ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতন ৯ ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়িতে ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগরে ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে এই শীতের মধ্যে কাঁটা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি।

শুক্রবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকলেও ভোরের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ও ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

জেলা সর্বোচ্চ তাপমাত্রা (০c)
আসানসোল (২৪.৮)
বহরমপুর (২৩)
বাঁকুড়া (২৪.৫)
বর্ধমান (২৫.৮)
কোচবিহার (১৬.৯)
দার্জিলিং (১৩.৪)
কালিম্পং (১৩.৫)
দিঘা (২৬.৫)
কলকাতা (২৫.১)
কৃষ্ণনগর (২২.৮)
মালদহ (২০.৮)
মেদিনীপুর (২৫.২)
পুরুলিয়া (২৫.৩)
শিলিগুড়ি (১৮.৮)
শ্রীনিকেতন (২৪)
দমদম (২৪.৫)
সুন্দরবন (২৫)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+