Weather Alert: বুধবার থেকে হু হু করে নামবে তাপমাত্রা! কেমন থাকতে চলেছে বাংলার জেলাগুলির আবহাওয়া, একনজরে

Weather Alert: আপাতত ঠান্ডা উধাও হয়ে গেলেও, বুধবার থেকে আবহাওয়ায় বড় পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কোথাও কোথাও তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। সেক্ষেত্রে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রিতে নেমে যেতে পারে। আবহাওয়া দফতরের ইঙ্গিত মকর সংক্রান্তির আগে জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে।

মঙ্গলবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের পাশাপাশি বুধবার দার্জিলিং-এর কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও পরবর্তী চার দিনে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। এছাড়া সবকটি জেলারই কোথাও না কোথাও ঘন কুয়াশা থাকতে পারে এই সময়ের মধ্যে।

Weather Alert

মঙ্গলবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য এবং বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গেরও সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে এই সময়ের মধ্যে। আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরের চার দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

এদিন সমতলের সর্বনিম্ন তাপমাত্রা বেশিরভাগ জায়গাতেই কমেছে। এদিন বাঁকুড়ায় ১২.১ ডিগ্রি, বর্ধমানে তাপমাত্রা এদিন ১৩ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতন ১২.২ ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়িতে ৮.২ ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগরে ১১.৬ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকলেও ভোরের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম

সর্বোচ্চ তাপমাত্রা(০c)

সর্বনিম্ন তাপমাত্রা(০c)

আসানসোল (২৪.৬) ১৩.৫ (১৪.৬)
বহরমপুর (২৩.৬) ১৪ (১৪.৬)
বাঁকুড়া (২৫.১) ১২.১ (১৩)
বর্ধমান (২৬.৪) ১৩ (১৪)
কোচবিহার (২৩.৬) ১২.৯ (১১.২)
দার্জিলিং (১৩.৮) ৫.৮ (৫)
কালিম্পং (১৫) ৯.৫ ( ১০)
দিঘা (২৬.৩) ১৫ (১৫.৭)
কলকাতা (২৪.৭) ১৬.৬ (১৭.১)
দমদম (২৫) ১৫.৬ (১৬)
কৃষ্ণনগর (২৩.২) ১১.৬ (১১.৮)
মালদহ (২২.৫) ১৩.২ (১৫.৪)
মেদিনীপুর (২৫) ১৪.৬ (১৫.৬)
পুরুলিয়া (২৬.৩) ১০.১ (১৩.১)
শিলিগুড়ি (২৬.২) ৮.২ (৮.২)
শ্রীনিকেতন (২৪.২) ১২.২ (১২.৫)
সুন্দরবন (২৬) ১৫ (১৬)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+