Weather Alert: বুধবার থেকে বাংলার আবহাওয়ায় বড় পরিবর্তন, বৃষ্টির দিন বদল! একনজরে জেলাগুলির পূর্বাভাস

Weather Alert: ইংরেজি নববর্ষে চেনা শীত উধাও। শুধু তাই নয়, জাঁকিয়ে শীত কবে পড়বে তাও বলতে পারছেন না আবহবিদরা। হতে পারে বৃষ্টি। পাশাপাশি তাপমাত্রা বৃদ্ধিরও পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। বাংলাদেশ ও বঙ্গোপসাগরে ওপরে একটি ঘূর্ণাবর্ত থাকার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে।

সোমবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য দার্জিলিং ও কালিম্পং-এর কোথাও কোথাও হাল্কা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Weather Alert

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং-এ হাল্কা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। আগামী অন্তত ৫ জানুয়ারি পর্যন্ত এই আবহাওয়া বজায় থাকবে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী দু'দিন উত্তরবঙ্গের জেলাগুলির রাতের তাপমাত্রায় সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরের তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

সোমবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য এবং মঙ্গলবার আবহাওয়া শুকনো থাকবে। আগামী দুদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরের তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে বৃহস্পতিবার ৪ জানুয়ারি নাগাদ পুরুলিয়া, বাঁকুড়া এবং শুক্রবার ৫ জানুয়ারি পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। রবিবার অবশ্য ৪ তারিখের কথা উল্লেখ করে পাঁচ জেলায় বৃষ্টির কথা বলা হয়েছিল। কিন্তু এদিন বলা হয়েছে ৪ জানুয়ারি দুটি জেলায় বৃষ্টি হতে পারে।

এদিন সমতলের সর্বনিম্ন তাপমাত্রা কোথাও কোথাও কিছুটা হ্রাস পেয়েছে। বাঁকুড়ায় ১১.৪ ডিগ্রি, বর্ধমানে তাপমাত্রা এদিন ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ায় ১০.৫ ডিগ্রি, শ্রীনিকেতন ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়িতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। কৃষ্ণনগরে ১০.৮ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকলেও ভোরের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

জেলা সর্বোচ্চ তাপমাত্রা (০c)
আসানসোল -------------
বহরমপুর (২৫.৪)
বাঁকুড়া (২৫.৬)
বর্ধমান (২৫.৫)
কোচবিহার (২৫.৫)
দার্জিলিং (১৪.৬)
কালিম্পং (১৫)
দিঘা (২৭.২)
কলকাতা (২৪.৬)
কৃষ্ণনগর (২৪.২)
মালদহ (২০.২)
মেদিনীপুর (২৪.৩)
পুরুলিয়া (২৫.৩)
শিলিগুড়ি (২৬.৪)
শ্রীনিকেতন (২৩)
সুন্দরবন (২৭)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+