সকাল থেকেই মেঘলা আকাশ! আশঙ্কা সত্যি করে লক্ষ্মীবারেই বৃষ্টির পূর্বাভাস বঙ্গে

সকাল থেকেই মেঘলা আকাশ! জল্পনা তৈরি করে ক্রমশ তৈরি হচ্ছে বৃষ্টির আশঙ্কা। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল শুক্রবার থেকেই পরিস্থিতি বদল হতে শুরু করবে। এমনকি ভালোই বৃষ্টি হবে। তবে আজ বৃহস্পতিবার থেকেই কলকাতা

সকাল থেকেই মেঘলা আকাশ! জল্পনা তৈরি করে ক্রমশ তৈরি হচ্ছে বৃষ্টির আশঙ্কা। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল শুক্রবার থেকেই পরিস্থিতি বদল হতে শুরু করবে। এমনকি ভালোই বৃষ্টি হবে। তবে আজ বৃহস্পতিবার থেকেই কলকাতা সহ রাজ্যের মুখ ভার।

এমনকি একধাক্কায় অনেকটাই বাড়ল তাপমাত্রা। ফলে একটা গুমোট গরমের পরিস্থিতি তৈরি হয়েছে। তবে নতুন করে বৃষ্টির পূর্বাভাসে স্পষ্ট মাটি হতে চলেছে সরস্বতী পুজোর সমস্ত প্রস্তুতি।

পশ্চিমী ঝঞ্ঝার কারনে বদলাচ্ছে পরিস্থিতি

পশ্চিমী ঝঞ্ঝার কারনে বদলাচ্ছে পরিস্থিতি

হঠাত করেই বদলে গিয়েছে পরিস্থিতিটা। ঠান্ডা বলে কিছু নেই। হাওয়া অফিসের আবহাওয়াবিদরা বলছেন, নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা হাজির হয়েছে। আর তা হাজির হয়েছে পূর্ব ভারতে। একই সঙ্গে বাতাসে ঢুকেছে ব্যাপক পরিমানে আর্দ্র বাতাস। দুইয়ের প্রভাবে হঠাত করেই পশ্চিমবঙ্গে সম্পূর্ণ ভাবে বদলে গিয়েছে আবহাওয়া। সম্পূর্ণ ভাবে উধাও হয়ে গিয়েছে শীত। আগামী কয়েকদিন এমন অবস্থা বজায় থাকবে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হবে

হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হবে

আজ বৃহস্পতিবার থেকেই বদলাতে শুরু করেছে ছবিটা। পূর্বাভাস অনুযায়ী আজ থেকেই উত্তরের জেলাগুলিতে থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হবে। দু'এক জায়গায় ভারী বৃষ্টি হবে বলেও পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এমনকি কয়েকটি জায়গাতে শিলাবৃষ্টি হতে পারে বলেও জানাচ্ছে হাওয়া অফিস। তবে শুক্রবার থেকে বৃষ্টির পরিমান বাড়বে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

জারি হয়েছে হলুদ সতর্কতা। পাঁচ তারিখও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কোনও সতর্কতা দেয়নি অলিপুর আবহাওয়া দফতর।

প্রভাব পড়বে দক্ষিণবঙ্গেও

প্রভাব পড়বে দক্ষিণবঙ্গেও

তবে দক্ষিণবঙ্গ বেশিরভাগ জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গ থেকে এখানে বৃষ্টির পরিমান বেশি হবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তবে আজ বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি হবে। তবে হালকা থেকে মাঝারি হওয়ার সম্ভাবনা। তবে চার ফেব্রুয়ারি উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া , হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, , মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান , ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, নদীয়া বৃষ্টি হবে। বাঁকুড়া, বীরভূম, , মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান নদিয়ায় ৭০-১১০ মিলিমিটার অর্থাৎ ভারী বৃষ্টি হতে পারে। এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের

কয়েক ঘন্টার মধ্যেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস

কয়েক ঘন্টার মধ্যেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস

শুধু পশ্চিমবঙ্গ নয়, ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল্লি সহ কয়েকটি রাজ্যে। এমনটাই জানাচ্ছে মৌসম ভবন। পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক ঘন্টার মধ্যেই পরিস্থিতি বদল হবে। ২০ থেকে ৩০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে বলেও জানানো হচ্ছে পূর্বাভাসে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+