তাপমাত্রা কমবে আবার বাড়বেও! বজ্রপাতের সঙ্গে দমকা হাওয়ার পূর্বাভাস বাংলার ১৫ জেলায়

Weather Alert: সকাল থেকে দক্ষিণবঙ্গের আকাস আংশিক মেঘলা। এদিকে জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা পেরিয়েছে ৩২ ডিগ্রি। আর সর্বনিম্ন তাপমাত্রা ঘোরা ফেরা করছে সাড়ে সতেরো ডিগ্রি থেকে তেইশ ডিগ্রির আশপাশে। তারই মধ্যে রাতের তাপমাত্রা হ্রাসের পরে বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

সোমবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য দার্জিলিং ও কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে।

Weather Update

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, আগামী তিন দিনে রাতের তাপমাত্রা দুই ডিগ্রি কমতে পারে। পরবর্তী দুই দিনে তাপমাত্রা ফের দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পেতে পারে বলে জানানো হয়েছে।

সোমবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য সবকটি জেলাতেই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পরে। সহকটি জেলাতেই ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যে কারণে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী পাঁচ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও প্রথম তিনদিন রাতের তাপমাত্রা দুই ডিগ্রি কমতে পারে। পরবর্তী দুই দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

সোমবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকতে পারে। বিকেল কিংবা সন্ধের দিকে হাল্কা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩১ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা (ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম

সর্বোচ্চ তাপমাত্রা(০c)

সর্বনিম্ন তাপমাত্রা(০c)

আসানসোল (৩০.১) ১৭.৭ (১৯.৬)
বহরমপুর (২৯) ১৮ (১৯)
বাঁকুড়া (২৯.২) ১৭ (১৭.৮)
বর্ধমান (৩০) ১৭ (১৮.৬)
কোচবিহার (২৯.৮) ১৭.১ (১৫.৬)
দার্জিলিং (১৬.২) ৮ (৮.৪)
কালিম্পং (২১.২) ১৪.৫ (১৩.৩)
দিঘা (৩১.৭) ২৩.৩ (২৩.৪)
কলকাতা (৩১) ২২.৯ (২৪.৫)
দমদম (৩১.৪) ২২ (২৪)
কৃষ্ণনগর --------- ১৭.৬ (১৭.৪)
মালদহ (২৭.৩) ১৯.৬ (২০.২)
মেদিনীপুর (৩১.৪) ২১.২ (২২.৬)
পুরুলিয়া (৩০.৮) ১৬.১ (১৭.১)
শিলিগুড়ি --------- ১৫ (১৬)
শ্রীনিকেতন (৩০.৪) ১৭.৮ (১৭)
সুন্দরবন (৩০.৫) ২৩ (২৩.৫)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+