Weather Alert: শুক্রবার থেকে আবহাওয়ার বড় বদল! বাংলার কোথায় কোথায় পরিবর্তন, একনজরে
Weather Alert: বুধবার আবহাওয়া দফতর তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস দিয়েছিল। কিন্তু বৃহস্পতিবার তাপমাত্রা খানিক বেড়েছে। এদিন আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে শুক্রবার থেকে আবহাওয়ায় কাঙ্খিত পরিবর্তন আসতে চলেছে। সেক্ষেত্রে জেলাগুলির তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তর হাওয়ার কারণে রাজ্যে ফের শীতের প্রত্যাবর্তন বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে শীত কতদিন স্থায়ী হবে, সেব্যাপারে কিছু বলতে পারেনি আবহাওয়া দফতর।
বৃহস্পতিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের পাশাপাশি শুক্রবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। এই সময়ের মধ্যে সবকটি জেলারই কোনও না কোনও জায়গায় ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিন রাতের তাপমাত্রা ধীরে ধীরে ২-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। তবে পরের দুদিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য এবং শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গেরও সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে এই সময়ের মধ্যে। আগামী তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও রাতের তাপমাত্রা ধীরে ধীরে ২-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। তবে তার পরের দু'দিন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।
এদিন সমতলের সর্বনিম্ন তাপমাত্রা অনেক জায়গায় কমেছে আবার কিছু জায়গায় বৃদ্ধি পেয়েছে। এদিন বাঁকুড়ায় ১৩.৭ ডিগ্রি, বর্ধমানে তাপমাত্রা এদিন ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতন ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়িতে ১২.২ ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগরে ১১.৪ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকলেও ভোরের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৪.৭ ( ১৩)
বহরমপুর ১৪ (১৩.৬)
বাঁকুড়া ১৩.৭ (১১.৯)
বর্ধমান ১৩.৮ (১৩)
কোচবিহার ৯.৫ (১০.১)
দার্জিলিং ৪.৫ ( ৫)
কালিম্পং ৯.৫ (১০)
দিঘা ১৭.৬ (১৫.৪)
কলকাতা ১৭.১ (১৬.১)
দমদম ১৬.৪ (১৪.৪)
কৃষ্ণনগর ১১.৪ (১০.২)
মালদহ ১৩.১ (১৩.৭)
মেদিনীপুর ১৭ (১৫.১)
পুরুলিয়া ১১ (১০.১)
শিলিগুড়ি ১২.২ (১১)
শ্রীনিকেতন ১২.৬ (১১)
সুন্দরবন ১৭.৫ (১৫)
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৬.১)
বহরমপুর (২৩.৪)
বাঁকুড়া (২৬.৩)
বর্ধমান (২৬.৫)
কোচবিহার (১৭.৫)
দার্জিলিং (১২.৮)
কালিম্পং (১৩.৫)
দিঘা (২৮.৪)
কলকাতা (২৫.৫)
দমদম (২৬)
কৃষ্ণনগর (২৩.৪)
মালদহ (২৩.৮)
মেদিনীপুর (২৭.২)
পুরুলিয়া (২৬.৩)
শিলিগুড়ি (২০.৪)
শ্রীনিকেতন (২৫.২)
সুন্দরবন (২৭)












Click it and Unblock the Notifications