সপ্তাহ শেষে আবহাওয়ায় বড় পরিবর্তনের পূর্বাভাস! বৃষ্টি না তাপপ্রবাহ, একনজরে বাংলার জেলাগুলি

Weather Alert: বুধবার সর্বনিম্ন তাপমাত্রায় আগের দিনের থেকে খুব একটা হেরফের হয়নি। আবার সোমবারের তুলনায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রাও বিভিন্ন জায়গায় তুলনামূলক কম ছিল। এই পরিস্থিতিতে আবহাওয়া দফতর শনিবার থেকে আবহাওয়ায় পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে।

বুধবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য দার্জিলিং ও কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবারেও একই আবহাওয়া থাকতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

weather

শুক্রবার নাগাদ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকবে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে উত্তর দিনাজপুরে হাল্কা বৃষ্টির সম্ভাবনা। আর রবিবার উত্তরবঙ্গের সবকটি জেলার কোথাও না কোথাও বৃষ্টির জলে ভিজতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

বুধবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকতে চলেছে। বৃহস্পতিবার ও শুক্রবারও পরিস্থিতি একই থাকতে চলেছে। শনিবার নাগাদ পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনে থাকবে। রবিবার সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৭ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনে দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে তার পরে তাপমাত্রার তেমন বড় কোনও পরিবর্তন হবে না।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৩.৩ (২৪)
বহরমপুর ২৬ (২৫.৬)
বাঁকুড়া ২২.৩ (২৩.৩)
বর্ধমান ২৩ (২৪)
কোচবিহার ১৮.৯ (১৭.৭)
দার্জিলিং ১১.২ (১১.৮)
কালিম্পং ১৮.৩ (১৮)
দিঘা ২৫.৯ (২৫.৬)
কলকাতা ২৮.৫ (২৮.১)
দমদম ২৭.৬ (২৬.৭)
কৃষ্ণনগর ২৩ (২১.৪)
মালদহ ২৪.৭ (২৫.২)
মেদিনীপুর ২৫ (২৫.৬)
পুরুলিয়া ২১.১
শিলিগুড়ি (২০.২)
শ্রীনিকেতন ২১.৪ (২১.৮)
সুন্দরবন ২৬ (২৬.৫)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৮.২)
বহরমপুর (৩৬.২)
বাঁকুড়া (৩৯.৫)
বর্ধমান (৩৮.৬)
কোচবিহার (৩২.৩)
দার্জিলিং (১৯.৮)
কালিম্পং (২৩)
দিঘা (৩৫.৪)
কলকাতা (৩৬.৭)
দমদম (৩৭.২)
কৃষ্ণনগর (৩৭)
মালদহ (৩৭.৬)
মেদিনীপুর (৩৭.৪)
পুরুলিয়া (৩৮.৩)
শিলিগুড়ি (৩৩.৬)
শ্রীনিকেতন (৩৬.৬)
সুন্দরবন (৩৩)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+