বুধবার থেকে আবহাওয়ায় বড় পরিবর্তন! বাংলার তিন জেলার জন্য বজ্রপাতের সতর্কবার্তা জারি আবহাওয়া দফতরের
Weather Alert: পশ্চিমবঙ্গের ওপরে ওয়েদার সিস্টেম সেরকম না থাকলেও, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ তুলনামূলক বেশি রয়েছে। এদিন তিনটি জেলায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। মধ্যে সোমবার বাদ দিয়ে ফের মঙ্গলবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত রাজ্যের আবহাওয়া শুকনো থাকবে। ২৮ ফেব্রুয়ারি থেকে রাজ্যের সর্বত্রই তাপমাত্রা বৃদ্ধি পাবে। সেই সময় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি পেরিয়ে যাবে।

রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলির রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
রবিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং মুর্শিদাবাদে বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পুরুলিয়া ও ঝাড়গ্রামে হাল্কা বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, মঙ্গলবার অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি ফের দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টি হতে পারে। এর মধ্যে পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ার কোনও কোনও জায়গায় বজ্রপাত হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।
রবিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৮ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (২৮.৪) | ১৭.৩ (১৬.৭) |
| বহরমপুর | (২৬.৬) | ১৭ (১৭.২) |
| বাঁকুড়া | (২৮.৯) | ১৬.৫ (১৪.৮) |
| বর্ধমান | (২৮) | ১৬ (১৬) |
| কোচবিহার | (২৭.৬) | ১৪.৩ (১০.৪) |
| দার্জিলিং | (১৩.৬) | ৫.২ (৪) |
| কালিম্পং | (১৭.৫) | ৮.৫ (৮.৩) |
| দিঘা | (২৪.৬) | ২০.৩ (১৯) |
| কলকাতা | (২৮.২) | ২০.৯ (২০.৩) |
| দমদম | (২৬.২) | ২০.২ (১৯.৫) |
| কৃষ্ণনগর | -------- | ১৫.৪ (১৫.৬) |
| মালদহ | (২৭.২) | ১৬.১ (১৮.১) |
| মেদিনীপুর | (২৫.৪) | ১৯.৭ (১৮.৬) |
| পুরুলিয়া | -------- | ১৩.৫ (১২.১) |
| শিলিগুড়ি | (২৯.৫) | ১২ (১০.২) |
| শ্রীনিকেতন | (২৭.৮) | ১৬.৪ (১৫.৪) |
| সুন্দরবন | (৩০) | ১৭.৪ (১৮.৫) |












Click it and Unblock the Notifications