ভিলেন ঘূর্ণাবর্ত, ফের বৃষ্টির ভ্রুকুটি! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
Weather Alert: সকাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় আকাশ পরিষ্কার. আপাতত দিন দুয়েক বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তাপমাত্রাও ঊর্ধমুখীই থাকতে চলেছে। তবে আবহাওয়া দফতর জানিয়েছে ওড়িশা ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যার প্রভাবে আগামী সাত থেকে নয় মার্চের মধ্যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে।
মঙ্গলবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য এবং বুধবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে বৃহস্পতিবার থেকে দর্জিলিং ও কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। আপাতত আগামী পাঁচ দিনে দিন কিংবা রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।

মঙ্গলবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য এবং বুধবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী পাঁচ দিনে আপাতত কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দিন কিংবা রাতের তাপমাত্রার পরিবর্তনেরও কোনও পূর্বাভাস নেই।
মঙ্গলবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩২ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩০.৭) | ১৮.৫ (১৭.৭) |
| বহরমপুর | (২৯.৬) | ১৮.৬ (১৮) |
| বাঁকুড়া | (৩১.৩) | ১৭.৯ (১৭) |
| বর্ধমান | (৩১) | ১৮ (১৭) |
| কোচবিহার | (২৯.৬) | ১৮.৫ (১৭.১) |
| দার্জিলিং | (১৭.৬) | ৬.৬ ( ৮) |
| কালিম্পং | (১৮.৫) | ১৩ (১৪.৫) |
| দিঘা | (৩১.৫) | ২১.৯ (২৩.৩) |
| কলকাতা | (৩০.৭) | ২৩.৭ (২২.৯) |
| দমদম | (৩২.৫) | ২২.৮ (২২) |
| কৃষ্ণনগর | (২৯.৮) | ১৭ (১৭.৬) |
| মালদহ | (৩০.৮) | ১৯.৪ (১৯.৬) |
| মেদিনীপুর | (৩০) | ২১.৬ (২১.২) |
| পুরুলিয়া | --------- | ( ১৬.১) |
| শিলিগুড়ি | (৩২) | ১৪.৮ (১৫) |
| শ্রীনিকেতন | (৩০.২) | ১৭.৮ ( ১৭.৮) |
| সুন্দরবন | (৩১.৪) | ২২.৫ (২৩) |












Click it and Unblock the Notifications