আকাশে মেঘের ঘনঘটা! শনিবারের মধ্যে বাংলার যেসব জেলায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

Weather Alert: সকাল থেকে মেঘলা কলকাতা ও আশপাশের এলাকার আকাশ। দক্ষিণ ওড়িশা ও সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যে কারণে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ৭ মার্চ এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে নয় মার্চের মধ্যে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য এবং শুক্রবার দার্জিলিং ও কালিম্পং-এর কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। একই আবহাওয়া থাকার সম্ভাবনা শনিবারেও। রবিবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। আগামী দিন পাঁচেক হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির দিন কিংবা রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

Weather

বৃহস্পতিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। শুক্রবার, শনিবার ও রবিবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। আগামী দিন পাঁচেক গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত দিন ও রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে পূর্বাভাসে।

বৃহস্পতিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৮ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বুধবার যা ছিল ২০.৮ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ এবং সর্বনিম্ন ৩৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টিপাত হয়নি।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম

সর্বোচ্চ তাপমাত্রা(০c)

সর্বনিম্ন তাপমাত্রা(০c)

আসানসোল (৩০.২) ১৭.২ ( ১৬.৫)
বহরমপুর (২৮.৪) ১৮ (১৮)
বাঁকুড়া (৩১.৩) ১৬.৯ (১৫.৫)
বর্ধমান (৩১) ১৭ (১৭.৬)
কোচবিহার (২৭.৫) ১৩.৫ (১৩.৬)
দার্জিলিং (১৭.২) ৭ (৭.৮)
কালিম্পং (১৭) ১৪ (১৩.৮)
দিঘা (৩২.২) ২২ (২১.৯)
কলকাতা (৩০.২) ২১.৯ (২০.৮)
দমদম (২৯.৫) ২০.৬ (২০.৬)
কৃষ্ণনগর (৩০) ১৬.২ (১৬.৪)
মালদহ (২৮.৮) ১৬.৮ (১৭.১)
মেদিনীপুর (৩০.৪) ২০.৬ (২০.১)
পুরুলিয়া (২৯.৩) ১৫.৫ (১৩.১)
শিলিগুড়ি (২৯.৪) ১৩ (১২.৮)
শ্রীনিকেতন (২৭.৭) ১৫.৮ (১৪.৬)
সুন্দরবন (৩১) ১৭.৫
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+