বাংলার পাঁচ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা, পাঁচ জেলায় বৃষ্টি-তুষারপাত! একনজরে আবহাওয়ার পূর্বাভাস

Weather Alert: রাজ্য জুড়ে কনকনে ঠান্ডা। জাঁকিয়ে শীতের দ্বিতীয় ইনিংস চলছে রাজ্য জুড়ে। এদিন কলকাতা মরসুমের শীতলতম। সঙ্গে রয়েছে ঘন কুয়াশা। আবহাওয়া দফতরের তরফে জেলায় জেলায় শৈত্যপ্রবাহের সঙ্গে বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে।

রবিবারও রাজ্যের বিভিন্ন জায়গার সর্বোচ্চ তাপমাত্রা নেমে গিয়েছিল স্বাভাবিকের থেকে আট ডিগ্রি নিচে। কোচবিহারে এই পরিস্থিতি (১৬ ডিগ্রি) তৈরি হয়েছিল। সর্বোচ্চ তাপমাত্রা কম বাঁকুড়ায় দুই ডিগ্রি, বর্ধমানে চার, দিঘা ও কলকাতায় ছয়, কৃষ্ণনগরে চার, মালদহে পাঁচ ডিগ্রি। শ্রীনিকেতনে তিন ও সুন্দরবনে চার ডিগ্রি কম ছিল সর্বোচ্চ তাপমাত্রা।

Weather Alert

সোমবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং ও কালিম্পং-এ হাল্কা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। কালিম্পং ও আলিপুরদুয়ার জেলাকে বাদ দিয়ে সবকটি জেলাতেই ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। আগামী পাঁচ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

সোমবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। বুধবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

এই সময়ের মধ্যে সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, পরের দুই থেকে তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাসে। আবহাওয়া দফতর সতর্কবার্তায় বলেছে এদিন শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের কোনও কোনও জায়গায়। উল্লিখিত জেলাগুলি ছাড়াও বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোনও কোনও জায়গায় শীতলতম দিনের পরিস্থিতির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর।

এদিন রাজ্য জুড়ে প্রায় সব জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা করে কমেছে। পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি কম। এদিন সুন্দরবনের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫, যা স্বাভাবিকের চার ডিগ্রি নিচে। এদিন বাঁকুড়ায় ৮ ডিগ্রি, বর্ধমানে তাপমাত্রা এদিন ৮.৮ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতন ৯ ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগরে ১১.৪ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। সকালের দিকে কুয়াশা থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২০ ও ১১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম

সর্বোচ্চ তাপমাত্রা(০c)

সর্বনিম্ন তাপমাত্রা(০c)

আসানসোল (২৩.২) ৯ (১২)
বহরমপুর (২১) ১০ (১১.৪)
বাঁকুড়া (২৩.৮) ৮ (১১.২)
বর্ধমান (২২) ৮.৮ (১২)
কোচবিহার (১৬) ৬.১ (৯.১)
দার্জিলিং (১১.৮) ২.৮ (২.৬)
কালিম্পং (১২) ৮.৫ (৯.৩)
দিঘা (১৯.৮) ১২.৩ (১৫.৫)
কলকাতা (১৯.৬) ১২.১ (১৫.২)
দমদম (২১.২) ১০.৮ (১৪.৫)
কৃষ্ণনগর (২১.২) ১১.৪ (১১.২)
মালদহ (১৮) ১০.৯ (১১.৭)
মেদিনীপুর (১৯.৪) ১১.১ (১৪.৭)
পুরুলিয়া (২৫.৩) ৭.১ (১০.৫)
শিলিগুড়ি (১৮.৬) (৯.৬)
শ্রীনিকেতন (২২) ৯ (১০.৫)
সুন্দরবন (২১) ১২.৫ (১৩.৫)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+