Weather Alert: বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন, বৃষ্টি হতে পারে ১০ জেলায়! একনজরে বাংলার পূর্বাভাস

Weather Alert: ডিসেম্বরের প্রথম সপ্তাহে আবহাওয়া যেন থমকে রয়েছে। রাত এবং ভোরে শীতের একটু ছোঁয়া লাগলেও, বেলা বাড়তেই উষ্ণতা। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ এবং তার থেকে ঘূর্ণিঝড় তৈরির কারণে এই পরিস্থিতি। এখানেই শেষ নয়, খানিক বৃষ্টি দিয়ে এই আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

এদিন সকালে গভীর নিম্নচাপের অবস্থান ছিল পুদুচেরি থেকে ৪৪০ কিমি পূর্ব-দক্ষিণ-পূর্বে, চেন্নাই থেকে ৪৫০ কিমি পূর্ব-দক্ষিণ-পূর্বে, নেল্লোর থেকে ৫৮০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পূর্বে, বাপাতলা থেকে ৬৭০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পূর্বে এবং মছলিপত্তনম থেকে ৬৭০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পূর্বে।

আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রবিবার সকালের মধ্যে যা আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তারপর এটি দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূল বরাবর অগ্রসর হবে।

পাঁচই নভেম্বর তা দক্ষিণ অন্ধ্রপ্রদেশের নেল্লোর এবং মছলিপত্তনমের মধ্যে দিয়ে উপকূল অতিক্রম করবে। সেই সময় ঘূর্ণিঝড়ের বেগ থাকতে পারে ঘন্টায় ৮০-৯০ কিমি এবং দমকা হাওয়ার বেগ থাকতে পারে ঘন্টায় ১০০ কিমি।

আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, এর প্রভাবে, পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বুধবার ও বৃহস্পতিবার হাল্কা বৃষ্টি হতে পারে। এই জেলাগুলির মধ্যে রয়েছে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও পূর্ব বর্ধমান। তবে এই সময় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

Weather Update: উত্তরে তাপমাত্রা হ্রাস, দক্ষিণে বৃষ্টি! কেমন থাকবে কলকাতা, একনজরে পূর্বভাস
শনিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, শনিবার বাকি সময়ের জন্য এবং রবিবার উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।

শনিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শনিবার বাকি সময়ের জন্য এবং রবিবার সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আপাতত কোথাও বৃষ্টির কোনও রকমের পূর্বাভাস নেই। পাশাপাশি রাতের তাপমাত্রার পরিবর্তনেরও কোনও পূর্বাভাস নেই।

শনিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+