Weather Alert: বছরের শুরুতেই ছয় জেলার বৃষ্টি, এক জেলায় তুষারপাত! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস

Weather Alert: কয়েকদিন জাঁকিয়ে শীতের পরে আবহাওয়া সেই আগের অবস্থায় ফিরে গিয়েছে। আবহাওয়া দফতরও এই মুহূর্তে জাঁকিয়ে শীতের পূর্বাভাস দিতে পারছে না। তবে বছরের শুরুতে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলাদেশ সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের ওপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যে কারণে পূবালী বাতাসের ওপর ভর করে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকছে স্থলভাগের ওপরে। ফলে তৈরি হচ্ছে কুয়াশা, থাকছে মেঘলা আবহাওয়া।

আবহাওয়া

রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য দার্জিলিং ও কালিম্পং-এর কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং-এ হাল্কা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। এই সময় কালিম্পং-এ বৃষ্টি হতে পারে। আগামী অন্তত ৪ জানুয়ারি পর্যন্ত এই আবহাওয়া বজায় থাকবে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের জেলাগুলির রাতের তাপমাত্রায় সেরকম কোনও পরিবর্তনের পূর্বাভাস নেই।

রবিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য এবং সোমবার আবহাওয়া শুকনো থাকবে। আগামী দিন পাঁচেকে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। পাশাপাশি আগামী তিনদিন দক্ষিণবঙ্গের জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

বৃহস্পতিবার ৪ জানুয়ারি নাগাদ পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

এদিন সমতলের সর্বনিম্ন তাপমাত্রা কোথাও কোথাও কিছুটা হ্রাস পেয়েছে। বাঁকুড়ায় ১০.৯ ডিগ্রি, বর্ধমানে তাপমাত্রা এদিন ১৩ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ায় ১০.৫ ডিগ্রি, শ্রীনিকেতন ১১.৯ ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়িতে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। কৃষ্ণনগরে ১১ ডিগ্রি সেলসিয়াস।

রবিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকলেও ভোরের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৫.৪)
বহরমপুর (২৫.৪)
বাঁকুড়া (২৫.৮)
বর্ধমান (২৭)
কোচবিহার (২৭.৫)
দার্জিলিং (১৫)
কালিম্পং (১৬)
দিঘা (২৭.৭)
কলকাতা (২৬.৪)
কৃষ্ণনগর (২৫.২)
মালদহ (২২)
মেদিনীপুর
পুরুলিয়া (২৬.৩)
শিলিগুড়ি (২৭.২)
শ্রীনিকেতন (২৫)
সুন্দরবন (২৭)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+