৪০ ডিগ্রি পেরিয়েছে বাংলার সর্বোচ্চ তাপমাত্রা! এপ্রিলের শুরুতেই কি ৪৪ ডিগ্রি পার, একনজরে জেলাগুলির আবহাওয়া

Weather Alert: রবিবারই রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরিয়ে গিয়েছে। পশ্চিমের অন্য জেলাগুলি ছাড়াও মালদহের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৩৭ ডিগ্রির ওপরে। পুরুলিয়ায় ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী তিন দিনে এই তাপমাত্রা আরও দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে।

আবহাওয়া দফতর সতর্কতা জারি করে বলেছে, আগামী তিন থেকে পাঁচ এপ্রিলের মধ্যে পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের ৪-৫ ডিগ্রি ওপরে থাকতে পারে। এর মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কোনও কোনও জায়গায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

weather forecast

সোমবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে দমকা হাওয়া বইতে পারে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহের আবহাওয়া শুকনো থাকবে।

সোমবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকতে চলেছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে।

সোমবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৭ ও ২-৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনে দিনের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তবে তারপরের দুই দিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম সর্বোচ্চ তাপমাত্রা(০c) সর্বনিম্ন তাপমাত্রা(০c)
আসানসোল (৩৮.৪) ২৫.৫ (২১)
বহরমপুর (৩৫) ২৫.২ (২৪.৬)
বাঁকুড়া (৪০.১) ২৫ (২১.৮)
বর্ধমান (৩৭) ২৪ (২৩.৮)
কোচবিহার (৩১.৬) ২০.৬ (২২.৬)
দার্জিলিং (২২.২) ১৩ (১১.৪)
কালিম্পং (২৫) ১৭ (১৮.৮)
দিঘা (৩৩.৬) ২৬.২ (২৪.৬)
কলকাতা (৩৫) ২৭.১ (২৬.৫)
দমদম (৩৬.৭) ২৭.৪ (২৪.৭ )
কৃষ্ণনগর (৩৬.২) ২০.৮ (২০.২)
মালদহ (৩৭.৬) ২৫.১ (২৫.৬)
মেদিনীপুর (৩৮) ২৫.৬ (২৫.১)
পুরুলিয়া (৩৮.৫) ২৪.৫ (২০.১)
শিলিগুড়ি ------- ১৩.২
শ্রীনিকেতন (৩৫.৬) ২২.৮ (১৯.৬)
সুন্দরবন (৩২) ২৬ (২৬)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+