Weather Alert: নতুন বছরের শুরুতেই আবহাওয়ায় বড় পরিবর্তন! একনজরে বাংলার জেলাগুলির পূর্বাভাস

Weather Alert: আপাতত পশ্চিমবঙ্গের ওপরে কোনও ওয়েদার সিস্টেম নেই। আগামী পাঁচদিন রাজ্য জুড়ে সাধারণভাবে শুকনো আবহাওয়া। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ কিছুটা বেশি থাকায় তাপমাত্রার তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৪ ডিগ্রি বেশি রয়েছে। পশ্চিমের জেলাগুলিতেও ঠান্ডা বেশি নেই। খুব বেশি হলে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কিছুটা পরিবর্তন হতে পারে। তবে জাঁকিয়ে ঠান্ডার সম্ভাবনা আগামী একসপ্তাহের নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

 Weather Alert

শনিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আপাতত হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও পূর্বাভাস নেই।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ রবিবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং ও কালিম্পং-এ বৃষ্টি বা তুষারপাত হতে পারে। বৃষ্টি বা তুষারপাত হতে পারে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী দিন দুয়েক উত্তর বঙ্গের জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

শনিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য এবং রবিবার আবহাওয়া শুকনো থাকবে। আগামী দিন পাঁচেকে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কোনও না কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

পশ্চিমের জেলাগুলির দু-একটি জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে চার ও পাঁচ জানুয়ারি নাগাদ। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশের ফলেই এই পরিস্থিতি বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

এদিন সমতলের সর্বনিম্ন তাপমাত্রা কোথাও কোথাও কিছুটা হ্রাস পেয়েছে। বাঁকুড়ায় ১২.৮ ডিগ্রি, বর্ধমানে তাপমাত্রা এদিন ১৪ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ায় ১২.১ ডিগ্রি, শ্রীনিকেতন ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়িতে ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। কৃষ্ণনগরে ১১.২ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকলেও ভোরের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম

সর্বোচ্চ তাপমাত্রা(০c)

সর্বনিম্ন তাপমাত্রা(০c)

আসানসোল (২৬.৫) ১৩.৩ (১৫)
বহরমপুর ---------- ১৬ ( ১৭.২)
বাঁকুড়া (২৬.৩) ১২.৮ (১৩)
বর্ধমান (২৮) ১৪ (১৪.৬)
কোচবিহার (২৮.৫) ১১ (১১.৬)
দার্জিলিং (১৫.২) ৬.৮ (৬.২)
কালিম্পং (১৬.৪) ১০ (১০.৩)
দিঘা (২৭.৭) ১৫.১ (১৫.৭)
কলকাতা (২৬.৪) ১৭.৫ ( ১৬.৯)
কৃষ্ণনগর (২৫.৪) ১৭.৫ ( ১৬.৯)
মালদহ (২৬) ১১.২(১১.৪)
মেদিনীপুর (২৬.৪) (১৫.৩)
পুরুলিয়া ---------- ১২.১ (১২.১)
শিলিগুড়ি (৩০.৪) ১২.৬ (১১.৪)
শ্রীনিকেতন (২৬) ১৩.২ ( ১৩.৮)
সুন্দরবন (২৭.৫) (১৭.৫)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+