Weather Alert: বড়দিনের আগেই তাপমাত্রা বৃদ্ধি, থাকবে কুয়াশাও! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

Weather Alert: সকাল থেকে কলকাতার আকাশ আংশিক মেঘলা। এদিন কলকাতা-সহ রাজ্যের প্রায় সব জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কিছুটা বেড়েছে। আগামী তিনদিনে তা আরও কিছুটা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে কোনও কোনও জায়গায় কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য এবং শুক্রবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। ২৩ ডিসেম্বর শনিবার নাগাদ দার্জিলিং-এ বৃষ্টিপাত কিংবা তুষারপাত হতে পারে।

Weather Alert

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিনে রাতের তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তবে তারপরের দুদিন সমতল এলাকার তাপমাত্রা বিশেষ কোনও পরিবর্তন হবে না।

বৃহস্পতিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য এবং শুক্রবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিন রাতের তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। তবে তারপরের দুদিন সমতল এলাকার তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না।

আবহাওয়া দফতরের সতর্কবার্তায় বলা হয়েছে, ২২ ও ২৩ ডিসেম্বর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় বিচ্ছিন্নভাবে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

এদিন সমতলের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় সব জায়গাতেই বেড়েছে। বাঁকুড়ায় ১০.৭ ডিগ্রি। বর্ধমানে তাপমাত্রা এদিন ১২ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ায় তাপমাত্রা নেমে গিয়েছে ৮.১ ডিগ্রিতে, শ্রীনিকেতন ১০.৯ ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়িতে যখন ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। কৃষ্ণনগরে ১১.৬ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম

সর্বোচ্চ তাপমাত্রা(০c)

সর্বনিম্ন তাপমাত্রা(০c)

আসানসোল (২৫.২) ১২.৯ (১২.৭)
বহরমপুর (২৩.৬) ১৪ (১৩.৪ )
বাঁকুড়া (২৪.৯) ১০.৭ (১০.৩)
বর্ধমান (২৬.৫) ১২ (১১.৬)
কোচবিহার (২৭) ১০.১ (১০.৫)
দার্জিলিং (১৪.৮) ৭.৬ (৬.২)
কালিম্পং (১৬) ৯.৫ (৯.৮)
দিঘা (২৬.৪) ১২.৪ ( ১১.৯)
কলকাতা (২৪.৬) ১৫.২ (১৫)
কৃষ্ণনগর (২৩.৬) ১১.৬ (১১.২)
মালদহ (২৪.৬) ১৪.৫ (১৪.৭)
মেদিনীপুর (২৫.২) ১৩.৩ (১৩.১)
পুরুলিয়া (২৪.৩) ৮.১ (৮.১)
শিলিগুড়ি (২৯) ৯.৮ ( ১২.৩)
শ্রীনিকেতন (২৪.৬) ১০.৯ (১০)
সুন্দরবন (২৫.৫) (১৫.৫)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+