বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া চলতে পারে সপ্তাহভর! কোথায় কবে কেমন পরিস্থিতির সম্ভাবনা, একনজরে পূর্বাভাস

Weather Alert: প্রতিদিনই আবহাওয়ায় পরিবর্তন হচ্ছে। রবিবারেও উত্তরবঙ্গের আবহাওয়া আপাত শান্ত থাকার পূর্বাভাস দেওয়া হলেও, এদিন জানানো হয়েছে বুধবার থেকে সেখানে ঝড়বৃষ্টি শুরু হয়ে তা চলতে পারে শুক্রবার পর্যন্ত। অন্যদিকে দক্ষিণবঙ্গের বর্তমান আবহাওয়ার উন্নতি হতে পারে বৃহস্পতিবার থেকে।

সোমবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য এবং মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের আবহাওয়া শুকনো থাকতে চলেছে। তবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে।

তবে বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার নাগাদ উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহযোগে হাল্কা থেকে মাাঝারি বৃষ্টি এবং ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। তবে এর পরের দুই দিন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

সোমবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে এবং মঙ্গল ও বুধবার সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মনাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে সোমবার ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। যে কারণে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। মঙ্গলবার দমকা হাওয়ার বেগ বেড়ে ঘন্টায় ৪০-৫০ কিমি হতে পারে এবং প্রায় সবকটি জেলাতেই শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। বুধবারের জন্য অবশ্য শিলাবৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। তবে মঙ্গল ও বুধবারের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দফতর।

বৃহস্পতিবার অবশ্য দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। তবে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী তিন দিন রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। তবে তারপরের দুই দিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

রবিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকতে পারে। কোনও কোনও জায়গায় বিকেল থেকে রাতের দিকে ঘন্টায় ৩৫ থেকে ৪৫ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৯ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২১.৬ ( ২০.৪)
বহরমপুর ২২ (২১.৪)
বাঁকুড়া ২১.৯ (১৯.১)
বর্ধমান ২১.৮ (১৯)
কোচবিহার ১৫.১ (১৬.১)
দার্জিলিং ৯.৬ (৯)
কালিম্পং ১৪.৫ (১৫.৫)
দিঘা ২০.৮ (২০.২)
কলকাতা ২৪.৬ (২৩)
দমদম ২৩.৪ (২১.৮)
কৃষ্ণনগর ২১.৮ ( ২০.৮)
মালদহ ২৩.৬ (২২.৫)
মেদিনীপুর ২৪.২ (২১.৫)
পুরুলিয়া ২০.১
শিলিগুড়ি (১৪ )
শ্রীনিকেতন ২২.২ (২০.২)
সুন্দরবন ১৯ (১৯.৫)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৩.২)
বহরমপুর (৩৪)
বাঁকুড়া (৩৩.৯)
বর্ধমান (৩৩)
কোচবিহার (৩৪.১)
দার্জিলিং (১৯.৮)
কালিম্পং (২২.৫)
দিঘা (৩১.৫)
কলকাতা (৩০.৩)
দমদম (৩১.৬)
কৃষ্ণনগর (৩২.৮)
মালদহ (৩৩.৫)
মেদিনীপুর (৩১.৪)
পুরুলিয়া
শিলিগুড়ি (৩৫.৬)
শ্রীনিকেতন (৩৩.২)
সুন্দরবন (৩১.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+