সপ্তাহ শেষে বাংলার তাপমাত্রা ছুঁতে পারে ৪০ ডিগ্রি! ভোটের বাজারে সতর্কবার্তা আবহাওয়া দফতরের

Weather Alert: দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় প্রতিদিন বিকেল থেকে রাতের দিকে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। বঙ্গোপসাগরে থাকা অ্যান্টি সাইক্লোনের মাধ্যমে স্থলভাগের ওপরে জলীয় বাষ্প আসার জন্যই এই পরিস্থিতি।

আবহবিদদের অনুমান সপ্তাহের শেষের দিকে পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে পারে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ২৫ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

weather forecast

মঙ্গলবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হলেও শুক্রবার ও শনিবার এই তিন জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়ার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। বৃহস্পতিবার ও শুক্রবার বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। শনিবার হাল্কা বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও নদিয়ার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি ও ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

মঙ্গলবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। রাতের দিকে কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়া বইতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৪ ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে এরপরের দুই দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম সর্বোচ্চ তাপমাত্রা(০c) সর্বনিম্ন তাপমাত্রা(০c)
আসানসোল ৩৫.১ ২১.৫ (২২.৮)
বহরমপুর (৩৪) ২১.২ (২১)
বাঁকুড়া ৩৬.৭ ১৯ (২২)
বর্ধমান ৩৪ ২০.৪ (২৩)
কোচবিহার ২৫.৯ ১৭.৬ (১৭.১)
দার্জিলিং ১৫.৬ ৯.২ (৯.৮)
কালিম্পং ১৯ ১৩.৫ (১৫.৩)
দিঘা ৩১.৯ ১৯.৬ (২৪.৪)
কলকাতা ৩২.৭ ২২.৭ (২৫.৭ )
দমদম ৩২.৪ ২২.৫ (২৫.৪)
কৃষ্ণনগর ৩২.৪ ( ১৮.৪)
মালদহ ২৯.৮ ২২.৪ (২০.১)
মেদিনীপুর ৩৫.৫ ২০.৬ (২৩.৫)
পুরুলিয়া ৩৫.৩ ১৮.১
শিলিগুড়ি ২৮.৩ ১৭ (১৮.৪)
শ্রীনিকেতন ৩২.৮ ১৯ (২১.৬)
সুন্দরবন ৩১ ১৮ (২২)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+