একদিকে ঘূর্ণাবর্ত, অন্যদিকে বিপরীত ঘূর্ণাবর্ত! বাংলার পাঁচ জেলার জন্য সতর্কবার্তা আবহাওয়া দফতরের

Weather Alert: সোমবারের আবহাওয়া শুকনো থাকলেও মঙ্গলবার দক্ষিণবঙ্গের অন্তত পাঁচটি জেলা বৃষ্টিতে ভিডতে চলেছে। পাশাপাশি এই জেলাগুলির জন্য সতর্কবার্তাও জারি করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ছত্তিশগড় ও তেলেঙ্গানার ওপরে থাকা ঘূর্ণাবর্ত এবং উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া বিপরীত ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গের পশ্চিমের ও উপকূলের জেলাগুলিতে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি হবে। তবে বুধবার থেকে শনিবার আবহাওয়া শুকনো থাকবে।

সোমবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য এবং মঙ্গলবার উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে। আগামী পাঁচ দিন এই এলাকার রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাসে।

Weather Forcast

সোমবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এই জেলাগুলির জন্য হলুদ সতর্কবার্তাও জারি করা হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

সোমবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৮ ও ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম

সর্বোচ্চ তাপমাত্রা(০c)

সর্বনিম্ন তাপমাত্রা(০c)

আসানসোল (২৬.৫) ১৬.২ (১৭.৩)
বহরমপুর (২৫) ১৭ (১৭)
বাঁকুড়া (২৫.৫) ১৫.৬ (১৬.৫)
বর্ধমান (২৮) ১৫ (১৬)
কোচবিহার (২৬.৬) ১২.৫ (১৪.৩)
দার্জিলিং (১৪) ৪.৪ (৫.২)
কালিম্পং (১৮) ৯.৩ (৮.৫)
দিঘা (২৪.৬) ১৮.৪ (২০.৩)
কলকাতা (২৬.১) ১৮.৫ (২০.৯)
দমদম (২৬.২) ১৮ (২০.২)
কৃষ্ণনগর (২৭.৮) ১৫.৮ (১৫.৪)
মালদহ (২১.৮) ১৫.৩ (১৬.১)
মেদিনীপুর (২৫.৪) ১৯.১ (১৯.৭ )
পুরুলিয়া ----------- (১৩.৫)
শিলিগুড়ি (৩০.২) ১৩ (১২ )
শ্রীনিকেতন (২৫.২) ১৫ (১৬.৪)
সুন্দরবন (২৬.৫) ১৭.৫ (১৭.৪)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+