আরও দশ বছর রাজ্য শাসন করব, বললেন আত্মবিশ্বাসী মমতা

পুরুলিয়া, ১৭ ফেব্রুয়ারি: আরও অন্তত দশ বছর ভালো করে রাজ্য শাসন করতে পারবেন বলে বিশ্বাস করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁ লোকসভা ও কৃষ্ণগঞ্জ বিধানসভায় জিতে স্বয়ং এ কথা স্বীকার করেছেন। বলেছেন, বিরোধীরা যত কুৎসা করবে, তৃণমূলের ভোট তত বাড়বে।

আরও পড়ুন: উপনির্বাচন: বনগাঁ, কৃষ্ণগঞ্জে বিপুল ব্যবধানে জয়ী তৃণমূল

পুরুলিয়ার হুড়া থানার অন্তর্গত লধুড়কা চন্দ্রেশ্বর মন্দির ময়দানে একটি সভায় মমতা বলেন, "২০১৪ সালের লোকসভা ভোটে আমরা জিতেছিলাম ১ লক্ষ ৪৬ হাজার ভোটে। এ বার বিজেপি, সিপিএম আর কংগ্রেসকে সঙ্গে নিয়ে মিডিয়া এত গালাগালি দিল আমাদের। আর দেখুন, ভোট বেড়ে গেল। জিতলাম ২ লক্ষ ১২ হাজার ভোটে। এত গালাগালি দিলে, অপমান করলে মানুষ সহ্য করবে না। টিভি চ্যানেলে বসে কুৎসা করবেন না। কিছু লোকের কোনও কাজ নেই। সারাক্ষণ বসে বসে গালাগালি দিয়ে যাচ্ছে। মানুষ মিরাকেল ঘটিয়েছে। মানুষকে স্যালুট জানাই। বনগাঁ, কৃষ্ণগঞ্জে যে দিয়েছেন সাধারণ মানুষ, তাতে জানবেন আরও দশ বছর ভালো করে চালিয়ে যাব। কোনও বাধা মানব না।"

ককক

মুখ্যমন্ত্রী আরও বলেন, "গণতন্ত্রে সবচেয়ে বড় গণদেবতা মা-মাটি-মানুষ। তাঁদের আশীর্বাদ যতক্ষণ থাকবে, মনে রাখবেন ততক্ষণ লড়াই করে জীবন দিয়েও কাজ করে যাব। কারণ মানুষই আমার ভরসা। তাঁরাই আমার বিশ্বাস। আমি এখনও বলি, আমি কেউ নয়। আপনারাই আমার সব। আমি মনে করি আমি আপনাদেরই লোক।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+