"ডাক্তারদের অরাজনৈতিক আন্দোলনে পতাকা ছেড়ে আমরাও চলে যাব", বার্তা শুভেন্দুর

জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে পূর্ণ সমর্থন করছে রাজ্য বিজেপি। জুনিয়র চিকিৎসকদের পাশে সব সময় দাঁড়াতে প্রস্তুত বিজেপির নেতারা। রাজনৈতিক দলের পতাকা ছেড়ে আন্দোলন করলে তারা সব সময় উপস্থিত। এই কথা আরও একবার জানিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

" আমাদের ডাক দিলে ডাক্তারদের অরাজনৈতিক আন্দোলনে পতাকা ছেড়ে আমরাও চলে যাব।" সোজাসাপ্টা এই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। রবিবার হাওড়ার শ্যামপুর থানায় ডেপুটেশন দিতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে বিজেপির কর্মী - সমর্থকরা ছিলেন।

suvendu adhikari

প্রসঙ্গত, দিন কয়েক আগে একটি ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল হাওড়ার শ্যামপুর এলাকা। এরপর থেকেই শ্যামপুর থানা এলাকা জুড়ে ১৬৩ ধারা জারি ছিল। সেই ধারা তুলে নেওয়া পরই শ্যামপুরে গেলেন শুভেন্দু অধিকারী। এদিন তিনি শ্যামপুরের ক্ষতিগ্রস্ত কয়েকটি মার্কেট কমপ্লেক্স সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। পুলিশের সঙ্গে আলোচনার পর শুভেন্দুবাবু সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন।

জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের পাশে সব সময় পশ্চিমবঙ্গের বিজেপি আছে৷ রাজনৈতিক পতাকা ছাড়া আন্দোলন হলে সব সময় বিজেপি তাঁদের পাশে থাকবেন। এই কথা জানান শুভেন্দু অধিকারী। অরাজনৈতিক আন্দোলনে ডাক্তাররা চাইলে বিজেপির নেতারাও পৌঁছে যাবেন। এই কথা জানিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।

রাজ্যের পুজোর কার্নিভালের বিকেলে বিজেপির তরফেও কর্মসূচি ছিল। বিজেপির মিছিল কলেজ স্কোয়ার থেকে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত ছিল। এরপর শুভেন্দু অধিকারী মিছিল শেষ সাধারণ মানুষকে ধর্মতলায় দ্রোহের কার্নিভালে যেতেও বার্তা দিয়েছিলেন। এদিন সেই কথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা।

ইতিমধ্যেই ডাক্তারদের অনশন ছেড়ে আলোচনায় বসার বার্তা দিয়েছে রাজ্য। যদিও এ বিষয়ে তেমন কোনও সাড়া এখনও পাওয়া যায়নি চিকিৎসকদের পক্ষ থেকে। কিন্তু তার আগেই শুভেন্দু অধিকারীদের এই বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+