এবার 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে
এবার 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে
'উই ওয়ান্ট জাস্টিস'। এই স্লোগানে মুখরিত হল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। এই বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের এক ছাত্রী এই বিভাগের এক অধ্যাপকের শ্লীলতাহানির শিকার হয়েছে এই অভিযোগ উঠেছে। ওই অধ্যাপকের বিরুদ্ধে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর কাছে অভিযোগ জানিয়েছে ছাত্র ছাত্রীরা। তাদের দাবি ওই অধ্যাপকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তী জানিয়েছেন যে অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে ও এই জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।
যদিও ছাত্র ছাত্রী রা উপাচার্যের এই আশ্বাসে ভরসা ও বিশ্বাস রাখতে পারছে না। তাদের দাবি মাস তিন আগে এই বিশ্ববিদ্যালয়ের মাইক্রো বায়োলজি বিভাগের এক অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ ওঠে। বিশ্ববিদ্যালয়ের তরফে তদন্ত কমিটি গঠন করা হলেও এখনও পর্যন্ত কোন রকমের ব্যবস্থা গ্রহণ করা হয় নি। ওই বার অন্য একটি বিভাগের অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর আর চুপ করে থাকতে রাজি না ছাত্র ছাত্রীরা। বুধবার শুধুমাত্র পদার্থ বিজ্ঞান বিভাগ নয় অন্যান্য বিমা ছাত্র ছাত্রী রা অভিযুক্ত অধ্যাপকের শাস্তি চেয়ে আন্দোলনে সামিল হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় মিছিল বের করে তারা। বিক্ষোভ দেখানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর অফিসের সামনেও। অভিযুক্ত অধ্যাপকের শাস্তি চেয়ে তাদের একটাই শ্লোগান " উই ওয়ান্ট জাস্টিস "।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র অরিজিত্ সিনহা ও ছাত্রী শুভশ্রী মন্ডল সহ অন্যান্যরাও বলছে যে এই অধ্যাপকের বিরুদ্ধে আগেও এই ধরনের অভিযোগ উঠেছে। কিন্তু কেউ সাহস করে প্রতিবাদ করে নি বা অভিযোগ জানানো হয়নি তার বিরুদ্ধে। এই বার তারা প্রতিবাদে সামিল হতেই প্রাক্তন ছাত্র ছাত্রী রাও তাদের সমর্থন করছে।
অভিযোগ, এক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করেন ওই অধ্যাপক। তাকে কুপ্রস্তাব দেওয়া হয়। ছাত্রীটি তাতে রাজী না হওয়ায় তাকে ফেল করিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরীক্ষার ফল প্রকাশ হলে দেখা যায় যে ছাত্রীটি পাশ করতে পারে নি। বিষয়টি বন্ধুদের জানায় ওই ছাত্রী। তার পর অধ্যাপকের শাস্তি চেয়েছে অভিযোগ জমা করে শুরু হয়েছে আন্দোলন।
এদিকে বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ছাত্র ছাত্রী দাবি করে যে শুধু মাত্র বিজ্ঞান বিভাগের এই দুই বিষয়ে না অন্য অনেক বিভাগেই এই রকম শ্লীলতাহানির ও ছাত্রীদের কুপ্রস্তাব দেওয়ার ঘটনা ঘটেছে। তারা এই সব অভিযোগ নিয়ে আগামী দিনে আন্দোলনে নামার কথাও ভাবছে।












Click it and Unblock the Notifications