‌ইউ এবং আই ছাড়া অসম্পূর্ণ আমরা, দিল্লির ঘটনা নিয়ে টুইট নুসরতের

‌ইউ এবং আই ছাড়া অসম্পূর্ণ আমরা, দিল্লির ঘটনা নিয়ে টুইট নুসরতের

দিল্লির ঘটনায় বাকরুদ্ধ তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান। সোশ্যাল মিডিয়াতে ব্যক্ত করলেন তাঁর উদ্বেগ।

বুধবার তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, '‌ইউ এবং আই ছাড়া অসম্পূর্ণ আমরা।’‌ গত দু’‌দিন ধরে দিল্লি উত্তপ্ত হয়ে রয়েছে সিএএ–বিরুদ্ধ আন্দোলনে। হিংসার আগুনে জ্বলছে রাজধানী। মৌজপুর, ব্রহ্মপুরী, ভজনপুরা চক, গোকুলপুরী–সহ বিভিন্ন এলাকায় চলছে দফায় দফায় সংঘর্ষ। রাজধানীতে হিংসার ঘটনায় মৃতের সংখ্যা ক্রমে বাড়ছে। এরকম পরিস্থিতিতে শান্তির বার্তা দিয়েছেন সাংসদ নুসরত। তিনি টুইটে একটি ছবি পোস্ট করেছেন। যে ছবিটির মধ্যে লেখা রয়েছে মুসলিম হিন্দু। কিন্তু এই দু’‌টো শব্দ থেকেই তিনি বাদ দিয়েছেন '‌ইউ’‌ এবং '‌I’‌ অক্ষরটি।

‌ইউ এবং আই ছাড়া অসম্পূর্ণ আমরা, দিল্লির ঘটনা নিয়ে টুইট নুসরতের

দু’‌টো অক্ষর বাদ দেওয়ার ব্যাখ্যা হিসাবে তিনি জানিয়েছেন যে এই দু’‌টো অক্ষর ছাড়া সকলেই অসম্পূর্ণ। এই ছবির সঙ্গে তিনি ক্যাপশনে লিখেছেন, '‌দিল্লির ঘটনায় আমি মর্মাহত। একটা শহর জ্বলছে তাতে খুব কষ্ট পাচ্ছি আমি। আমার দেশ জ্বলছে। আমরা সবার আগে মানুষ। সেটা ভুললে কী করে চলবে? আর দয়া করে মিথ্যে খবর প্রচার করবেন না। গুজব, ভুয়ো খবর ও ঘৃণা ছড়াবেন না।’‌

অন্যদিকে, কার্ফুর মধ্যেই ভগবানপুরে স্কুলবাসে লাগানো হল আগুন। আহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০০। নিহত ২৪ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+