এবার বাড়বে পরীক্ষা? রাজ্যকে অতিরিক্ত করোনা টেস্ট কিট সরবরাহরের ঘোষণা আইসিএমআর-এর

রাজ্যে করোনা পরিস্থিতি গুরুতর হয়ে উঠছে ক্রমেই। রাজ্যে বর্তমানে হোম অবজারভেশনে আছেন ৩৫,০৮১ জন। এখনও পর্যন্ত করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে ৫,০৪৩টি। এই মুহূর্তে রাজ্যে মোট প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার আছে ৫৮২টি। এই সমস্ত সেন্টারে আছেন মোট ১৩,৫৬০ জন।

রাজ্যে করোনার পরিস্থিতি উদ্বেগজনক

রাজ্যে করোনার পরিস্থিতি উদ্বেগজনক

এদিকে দেশের যে সব জায়গায় করোনার পরিস্থিতি উদ্বেগজনক তার মধ্যে রয়েছে কলকাতাও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রকাশিত এই তালিকায় জানানো হয়েছে, কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় করোনার পরিস্থিতি গুরুতর।

কিট নিয়ে অভিযোগ রাজ্যের

কিট নিয়ে অভিযোগ রাজ্যের

এই অবস্থায় রাজ্য এর আগে করোনার টেস্ট কিট নাইসেড-এর দেওয়া কিট-এ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে রাজ্য়কে। যে টেস্ট কিট নাইসেড সরবরাহ করেছে, তা ত্রুটিপূর্ণ। এই অভিযোগের পরই এদিন আইসিএমআরের তরফে বলা হয় যে রাজ্যকে অতিরিক্ত টেস্ট কিট সর্বরাহ করা হবে।

 প্রতিদিন ১ লক্ষ পরীক্ষা করা হবে

প্রতিদিন ১ লক্ষ পরীক্ষা করা হবে

দেশে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এই প্রেক্ষিতে দেশের বিভিন্ন ল্যাবরেটরিতে বাড়ানো হল দৈনিক করোনা পরীক্ষার সংখ্যা। ৩১শে মে-র মধ্যে প্রতিদিন ১ লক্ষ পরীক্ষা করা সম্ভব হবে বলে আশা আইসিএমআর-এর। গোটা দেশে ১৬টি আঞ্চলিক পরীক্ষা কেন্দ্র তৈরী করা হচ্ছে। এইগুলি স্বনির্ভর ইউনিট হিসেবে কাজ করবে। এছাড়া এনআইএমআর দিল্লি এবং এনআইভি পুণে পরীক্ষাকেন্দ্র হিসেবে কাজ করবে জানিয়েছে আইসিএমআর।

মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৭,২৬৫

মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৭,২৬৫

সোমবার বিকালে প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৫৫৩ জন আক্রান্ত হয়েছেন। এর জেরে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৭,২৬৫। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে আরও ৩৬ জনের। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৪৩।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+