আর্থিক অনিয়ম, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের পদত্যাগ

স্কুল সার্ভিস কমিশনের আগের চেয়ারম্যান রণজিৎ মণ্ডলের সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সংঘাত বেধেছিল। তখন রণজিৎবাবুকে বাধ্য করা হয় কুর্সি ছাড়তে। অভিযোগ, তৃণমূল নেতাদের কথা মতো শিক্ষক পদে পছন্দের প্রার্থীদের নিয়োগ না দেওয়ায় কোপে পড়েছিলেন রণজিৎবাবু। তার পর মুকুল রায়ের ঘনিষ্ঠ প্রদীপ শূরকে কাঁচরাপাড়া কলেজ থেকে তুলে এনে বসানো হয় চেয়ারম্যানের চেয়ারে। কিন্তু, স্কুল সার্ভিস কমিশনের তহবিল থেকে ৪৭ হাজার টাকা তুলে নিয়ে তিনি একটি দামী মোবাইল ফোন কেনেন। এর কোনও হিসাব তিনি দেননি। এই আর্থিক অনিয়মের কথা জানাজানি হতেই অস্বস্তিতে পড়ে তৃণমূল নেতৃত্ব। শেষ পর্যন্ত রাজ্য সরকারের ভাবমূর্তি রক্ষায় প্রদীপবাবুকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার প্রদীপ শূর নিজে থেকেই পদত্যাগ করেন।
সরকারি সূত্রের খবর, স্কুল সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হচ্ছেন সুবীরেশ ভট্টাচার্য। তিনি এখন ডায়মন্ড হারবার ফকিরচাঁদ কলেজের অধ্যক্ষ। চলতি মাসেই তাঁকে নতুন দায়িত্বভার বুঝে নিতে হবে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications