৪৮ দিনের মাথায় জয়েন্টের ফলপ্রকাশ, গত বারের চেয়ে ২০ শতাংশ বেশি পরীক্ষার্থী

প্রকাশিত হল জয়েন্টের ফলাফল। পরীক্ষার ৪৮ দিনের মাথাতে প্রকাশিত হল এই ফলাফল। এবার পরীক্ষা নেওয়া হয়েছিল ৩০ এপ্রিল। অন্যদিকে চলতি বছর পাসের হার ৯৮.৫ শতাংশ। বিকেল চারটে থেকে ওয়েবসাইটে ফলাফল জানতে পারবেন

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের মাত্র কয়েকদিনের মাথাতেই প্রকাশিত জয়েন্টের ফলও। এই বছর ৩০ এপ্রিল নেওয়া হয়েছিল জয়েন্টের পরীক্ষা। একেবারে করোনা বিধি মেনে এবার পরীক্ষা নেওয়া হয়েছিল। পরীক্ষা কেন্দ্র থেকে অনেক কিছুতেই বোর্ডের তরফে বাড়তি সতর্কতা নেওয়া হয়। বলে রাখা প্রয়োজন, এই বছর পরীক্ষার ৪৮ দিনের মাথাতে প্রকাশিত হল এই ফলাফল। অন্যদিকে চলতি বছর পাসের হার ৯৮.৫ শতাংশ। বিকেল চারটে থেকে ওয়েবসাইটে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।

 ৮০ হাজারেও বেশি পরীক্ষার্থী সফল

৮০ হাজারেও বেশি পরীক্ষার্থী সফল

শুক্রবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফলাফল ঘোষণা করেন বোর্ডের তরফে মলয়েন্দু সাহা। তিনি জানান, এবার জয়েন্টের পরীক্ষায় বসার জন্যে রেজিস্টার করেছিলেন এক লক্ষেরও বেশি পড়ুয়া। কিন্তু এন্ট্রান্সে মোট পরীক্ষার্থী ছিলেন ৮১,৩৯৩ জন। যার মধ্যে ৮০ হাজারেও বেশি পরীক্ষার্থী সফল হয়। বিভিন্ন বোর্ডের তরফেই পড়ুয়ারা জয়েন্টে বসেন। এমনকি ভিন রাজ্যের বেশ কিছু পড়ুয়াও জয়েন্টে বসে। তবে এর মধ্যে পশ্চিমবঙ্গে পড়ুয়াই সবথেকে বেশি ছিল বলে জানানো হয়েছে জয়েন্ট এন্ট্রার্ন্স বোর্ডের তরফে। অন্যদিকে ৪১,৮৩৯ জন উচ্চ মাধ্যমিক সংসদের তরফে এবার পরীক্ষায় বসেছিলেন।

একাধিক জেলাকে পিছনে ফেলে দিয়েছে উত্তর ২৪ পরগণা

একাধিক জেলাকে পিছনে ফেলে দিয়েছে উত্তর ২৪ পরগণা

তবে রাজ্যের মধ্যে পাঁচ জেলায় ব্যাপক ভালো ফল হয়েছে। জেলার ফলের নিরিখে একবারে প্রথমেই রয়েছে উত্তর ২৪ পরগণা। আর এরপরেই দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। এরপর যে তিন জেলা রয়েছে সেগুলি হল- পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং হুগলি। যদিও আরও বেশ কয়েকটি জেলা থেকেও জয়েন্টের পরীক্ষার্থীরা ভালো ফল করেছে। সবাইকেই এদিন বোর্ডের তরফে শুভেচ্ছা জানানো হয়েছে।

প্রথম ১০ এ কারা-

প্রথম ১০ এ কারা-

ফলাফল ঘোষণার পাশাপাশি মেধা তালিকাও ঘোষণা করা হয়েছে। ১০ জনের তালিকা এদিন প্রকাশ করা হয়েছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে। চেয়ারম্যান জানিয়েছেন, প্রথম দশে ৬ জন সিবিএসই বোর্ড থেকে, ২ জন আইএসসি বোর্ড থেকে এবং দু'জন উচ্চ মাধ্যমিক বোর্ড থেকে হয়েছে। তবে এবার তাৎপর্যপূর্ণ ভাবে প্রথম এবং দ্বিতীয় স্থানে যারা রয়েছেন তাঁদের দুজনেরই নাম এক। যদিও স্কুল আলাদা। তাঁদের নাম হিমাংশু শেখর। এছাড়াও যারা রয়েছেন তাঁরা হলেন- সপ্তর্ষি মুখোপাধ্যায় ( ফিউচার ফাউন্ডেশন স্কুল), জাহ্নবী শ ( সাউথ পয়েন্ট স্কুল) , কৌস্তব চৌধুরি (কোচবিহারের জেনকিনস স্কুল), সৌম্য প্রভ দে ( কোলাঘাট থার্মাল পাওয়ার স্কুল থেকে) , দেবরাজ কর্মকার, অগ্নিত্র দে (সাউথ পয়েন্ট স্কুল) , অয়ন অধিকারী (ক্যালাকাটা বয়েজ), শুভংকর বন্দ্যোপাধ্যায় (সেন্ট্রার্ল মর্ডারন, বারাকপুর)

বিকেল চারটে থেকে ফল জানা যাবে-

বিকেল চারটে থেকে ফল জানা যাবে-

বিকেল চারটে থেকে বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারা যাবে। wbjeeb.nic.ইন - এই ওয়েবসাইটে লগ ইন করে ফলাফল জানাতে পারা যাবে। যদিও ফলাফল জানার আগে বেশ কিছু তথ্য দিতে হবে। দিতে হবে অবশ্যই নাম এবং রোল নম্বর। আর এরপরেই ওয়েবসাইটে মার্কসিট ভেসে আসবে। সংশ্লিষ্ট ওই ওয়েবসাইট থেকেই ডাউনলোড করা যাবে র‍্যাঙ্ক কার্ড। এমনটাই বোর্ডের তরফে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+