আগামী বছর ২ ফেব্রুয়ারি জয়েন্ট, অনলাইনে আবেদন করা যাবে এদিন থেকেই
আগামী বছর ২ ফেব্রুয়ারি জয়েন্ট, অনলাইনে আবেদন করা যাবে এদিন থেকেই
আগামী বছর এ রাজ্যে জয়েন্ট পরীক্ষা হতে চলেছে ২ ফেব্রুয়ারি। জানিয়েছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। যে সমস্ত পরীক্ষার্থী আগামী বছর জয়েন্টের জন্য প্রস্তুতি নিচ্ছে, তারা অনলাইনে ( i.e. wbjeeb.nic.in) আবেদন করতে পারবে।

জয়েন্ট এন্ট্রান্স বোর্ড সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালের ২ ফেব্রুয়ারি এ রাজ্যে জয়েন্ট পরীক্ষা হবে। প্রথম পত্রের পরীক্ষা শুরু হবে সকাল ১১টা থেকে এবং শেষ হবে দুপুর ১টায় এবং দ্বিতীয় পত্রের পরীক্ষা শুরু হবে দুপুর ২টো থেকে, যা শেষ হবে বিকেল চারটে।
১৮ অক্টোবর অর্থাৎ শুক্রবার থেকেই পরীক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে।
আবেদনের শেষ দিন ১৩ নভেম্বর। আবদনপত্রে কোনও সংশোধন করার থাকলে তা আবেদন জমার শেষদিনের পর অর্থাৎ ১৪ নভেম্বর থেকে করতে পারবে পরীক্ষার্থীরা। তবে তার জন্য তিনদিনের সময়সীমা বেঁধে দিয়েছে বোর্ড। আগামী বছর ২৭ জানুয়ারি জয়েন্টের অ্যাডমিট কার্ড পাওয়া যাবে।












Click it and Unblock the Notifications