Weather Update: মিলে গেল পূর্বাভাস, আকাশ কালো করে চলছে বৃষ্টি! এবার জারি তুষারপাতের পূর্বাভাসও

West Bengal Weather Update: আশঙ্কাই সত্যি হল! হাওয়া অফিসের পূর্বাভাস মেনে শুক্রবার রাত থেকেই শুরু বৃষ্টি। এমনকী আজ শনিবার সকাল থেকেও আকাশ মেঘলা। মাঝে মধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা সকাল থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে।

হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় এমন পরিস্থিতি বজায় থাকবে। তাহলে নতুন বছরের আগে বাংলা থেকে উধাও হল এবারের মতো শীত? কী বলছে আলিপুর হাওয়া অফিস (West Bengal Weather Update) ।

West Bengal Weather Update

West Bengal Weather Update: কেমন যাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

শনিবার রাত থেকেই কার্যত এক নাগাড়ে বৃষ্টি হয়ে যাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আজ শনিবার সারাদিনই এমন পরিস্থিতি বজায় থাকবে। বৃষ্টি হবে কলকাতা, হাওড়া ,হুগলি উত্তর- দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। এছাড়াও অন্যান্য জেলাতেও আকাশ মেঘলা থাকবে। মাঝে মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কোনও জেলাতেই নেই।

West Bengal Weather Update: জারি থাকছে ঘন কুয়াশার দাপট

বৃষ্টির সঙ্গে সঙ্গে ঘন কুয়াশার দাপটও থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। একদিকে মেঘলা আকাশ অন্যদিকে কুয়াশার দাপট, সব মিলিয়ে ২০০ মিটারের নীচে দৃশ্যমানতা নেমে যাবে বলে পূর্বাভাস রয়েছে। কিছু কিছু জেলার ক্ষেত্রে দৃশ্যমানতা ৫০ মিটারের নীচেও নেমে যেতে পারে। এমন অবস্থায় শুধু আজই নয়, বড়দিনের আগে পর্যন্ত জারি থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

West Bengal Weather Update: শীতের দাপট কমছে?

বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের কারণে এমন পরিস্থিতি বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। পূবালী হাওয়ার সঙ্গেই কলকাতা সহ একাধিক জেলায় ঢুকছে জলীয় বাষ্প। যার ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এমনকী তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এমনকী বড়দিনে শীতের আমেজ থাকলেও একেবারেই জাঁকিয়ে ঠাণ্ডা নয় বলেও পূর্বাভাস।

West Bengal Weather Update: উত্তরবঙ্গের আবহাওয়া

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের বৃষ্টি উত্তরে তুষারপাত! দার্জিলিঙে উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সতর্কতা দেওয়া হয়েছে। কালিম্পং এর উঁচু পার্বত্য এলাকাতেও একই ভাবে হালকা তুষারপাতের সম্ভাবনা আছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। একই সঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে। আজ শনিবার উত্তরের একাধিক জেলার আকাশ মেঘলা থাকবে। বৃষ্টি হতে পারে হালকা। একই সঙ্গে ঘন কুয়াশার সতর্কতাও দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+