WB State Budget 2025: ভোটের আগে গ্রামের উন্নয়নই পাখির চোখ তৃণমূলের, গ্রামবাসীদের মন পেতে বাজেটে কল্পতরু মমতা
আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। লোকসভা ভোটের ফলাফলে দেখা গিয়েছে গ্রাম বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়কে দুই হাত তুলে আর্শীবাদ করেছে। তুলনায় শহরের ভোট অনেকটাই কমেছে শাসক দলের। তৃতীয় তৃণমূল সরকারের এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। ফলে গ্রামের মন ধরে রাখতে বাজেটে কল্পতরু হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
২০২৪ সালের বাজেটে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন বিভাগের জন্য ২৯,৬০২.৪২ কোটি টাকা বরাদ্দ হয়েছিল। এবার এক লাফে সেই অঙ্কটা পৌঁছে গিয়েছে ৪৪,১৩৯.৬৫ কোটি টাকায়। শুধু এই ক্ষেত্রেই নয় কৃষক এবং কৃষিতে ব্যাপক জোর দিয়েছে বর্তমান তৃণমূল সরকার। বাংলার শাসন ক্ষমতার নির্ধারক বলা হয় গ্রামকে। এবার ভোটের শেষ পূর্ণাঙ্গ বাজেটে মমতা সরকারের ফোকাসে গ্রামেরই উন্নয়ন।

শুধু পঞ্চায়েত বা গ্রামোন্নয়নে বরাদ্দ বৃদ্ধিই নয় একইসঙ্গে কৃষি, কৃষিজ বিপণণ, প্রাণ সম্পদের মতো গ্রাম কেন্দ্রিক বিভাগগুলিতে বরাদ্দ বৃদ্ধির পথে হেঁটেছে তৃণমূল সরকার। কৃষি বিপনন বিভাগে ২০২৪ সালের বাজেটে বরাদ্দ ছিল ৪২৩.৬৩ কোটি টাকা। এবার সেটাই বৃদ্ধি করে করা হয়েছে ৪২৬.০১ কোটি টাকা।
কৃষি বিভাগে বাজেট ছিল ৯,৮৫৭.০১ কোটি টাকা। এবার বৃদ্ধি করে করা হয়েছে ১০,০০০.৭৯ কোটি টাকা। প্রাণী সম্পদ বিভাগে গত বাজেটে বরাদ্দ ছিল ১, ২৪১, ৬৯ কোটি টাকা। এবার সেটাই বৃদ্ধি করে হয়েছে ১,২৭২.৯৩ কোটি টাকা। ফলে পরিসংখ্যান কিন্তু বলছে এবার গ্রাম সংক্রান্ত দপ্তর গুলিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সররকার বরাদ্দের পরিমাণ বৃদ্ধি করেছে।
কৃষক এবং কৃষিকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়েছে রাজ্য বাজেটে। কৃষক বন্ধু প্রকল্প পরিমার্জন করে কৃষকবন্ধু (নতুন) চালু করা হয়েছে। পাশাপাশি জয় বাংলা প্রকল্পের মাধ্যমে কৃষকদের পেনশন দেওয়ার যে স্কিম আগেই থেকেই চালু করা হয়েছে এবার তাতে উপভোক্তাদের সংখ্যা আরও বৃদ্ধি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ফলন বৃদ্ধির জন্য একাধিক কথা এই বাজেটে বলা হয়েছে।
শুধু ফসল হলই হল না তাঁকে বাজারজাতও করতে হবে। না হলে কৃষকরা দাম পাবেন না। এর জন্য বিপনন কেন্দ্র সুফল বাংলা আগেই চালু করেছে সরকার। সবজি বিক্রয় কেন্দ্র এবং কৃষক বাজার চালু করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট পরবর্তী সাংবাদিক সম্মেলনে বলেন, আমাদের সরকার আসার পর শষ্য বিমা চালু করা হয়েছে। এখন আয়লা হোক বা অন্য কোনও প্রাকৃতিক দুর্যোগ ফসল নষ্ট হলে তার দাম কৃষকরা পেয়ে যায়।
গ্রাম বাংলা উন্নয়ের জন্য বাজেট বইয়ের অনেকটা অংশই রয়েছে। বাংলার বাড়ি প্রকলস্পে আরও ১৬ লক্ষ্ নতুন বাড়ি তৈরি করা হবে। চা সুন্দরী প্রকল্পের অধীনে চা শ্রমিকদের জন্য বাড়ি তৈরির কথা বলা হয়েছে। পথশ্রী প্রকল্পে আরও বেশি রাস্তা তৈরি করা হবে এবং বেশি শ্রম দিবস তৈরি করা হবে। গ্রামের মহিলাদের আরও বেশি স্ব নির্ভর করতে একাধিক ঘোষণা করা হয়েছে এবারে বাজেটে। মমতা বার বার অভিযোগ করেন কেন্দ্রীয় প্রকল্পে দিল্লি টাকা পাঠাচ্ছে না । ফলে স্বচ্ছ ভারত মিশন যা নির্মল বাংলা প্রকল্পের অধীনে আরও বেশি শৌচালয় স্থাপন করা হবে।
ভূমি ও ভূমি সংস্কার এবং শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন খাতে নতুন অর্থবর্ষে ১৫০৯.৭২ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। সব মিলিয়ে ভোটের আগে এখন থেকে তৃণমূলের ফোকাসে গ্রাম এবং গ্রামে উন্নয়ন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications