Recruitment Scam: সিবিআই নির্লজ্জ, প্রধানমন্ত্রীকে চিঠি লিখব! তীব্র ভর্ৎসনা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

West Bengal Recruitment Scam: ওএমআর দুর্নীতি মামলায় CBI তদন্তে সন্তুষ্ট নয় কলকাতা হাইকোর্ট। আজও আদালতের তোপের মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর এরপরেই সিবিআইয়ের এরএসআইটি'র প্রধান অশ্বিনী সিনভিকে ব্যক্তিগত হাজিরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

আগামী ২৭ সেপ্টেম্বর সশরীরে আসার নির্দেশও এদিন দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আজ মঙ্গলবার নিয়োগ দুর্নীতির (West Bengal Recruitment Scam) একটি মামলার শুনানি হয় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। আর সেই মামলার শুনানিতে সিবিআইকে ফের একবার তোপের মুখে পড়তে হল।

 তীব্র ভর্ৎসনা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, ডিজিটাইজ ডাটা ডকুমেন্টেড নয়। সিবিআই বোকা বিশ্বাস করি না। কিন্তু মন দিয়ে কাজ করেনি। শুধু তাই নয়, যেভাবে সত্যি খোঁজ করতে গিয়ে জিজ্ঞাসাবাদ করার সময় সিবিআই অমায়িক ব্যবহার করছে তাতে আশ্চর্য হয়েছি বলেও পর্যবেক্ষণ আদালতের। MS acces থাকার পরেও কীভাবে তদন্ত তা নিয়েও স্পষ্ট নয় বলেও মন্তব্য করেছেন এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

সিবিআইয়ের দক্ষতা এবং আন্তরিকতা দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি বলেও এদিন মন্তব্য করেছেন বিচারপতি। নিয়োগ দুর্নীতির মামলায় (West Bengal Recruitment Scam)যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হয়েছে। তবে মামলার তদন্ত নিয়ে একটি রিপোর্ট মামলার শুনানিতে দেওয়া হয় সিবিআইয়ের তরফে। আর তা দেখে এদিন বিচারপতির পর্যবেক্ষন, এই মামলায় সিবিআই ডাহা ফেল করেছে। তারা গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি করেনি। সাধারণ মানুষ জানুক সিবিআই ফেল করেছে।

সিবিআই অফিসাররা নির্লজ্জ বলেও এদিন (West Bengal Recruitment Scam) গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। এক বিষয়ে বিভিন্ন সময় নিম্ন আদালতে যেভাবে সিবিআই সমালোচিত হচ্ছে তাও এদিন মামলার শুনানিতে পর্যবেক্ষণ বিচারপতির। এমনকি উলুবেড়িয়া থানা ক্রস এক্সামিনেশন এর থেকে ভালো হবে।

আগে লোকে সিবিআইকে ভয় পেত, এখন হাসে। ডাকলেও যায় না। এই বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখবেন বলেও মন্তব্য করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

উল্লেখ্য, মঙ্গলবারও এই সংক্রান্ত মামলার শুনানিতে সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এমনকি ধৃত পর্ষদের প্রাক্তন সভাপতি মানিকের সঙ্গে সিবিআইয়ের যোগসাজশের অভিযোগও তোলেন তিনি। এমনকি সিবিআইয়ের তদন্তের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন ওঠে। আর এহেন পর্যবেক্ষণের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেইও ফের কলকাতা হাইকোর্টের তোপের মুখে সিবিআই। যা নিঃসন্দেহে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখ পুড়ল বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+