WB Panchayat Election 2023: মনোনয়ন পেশে বাধা পেয়েও ঝাঁঝ দেখাল CPIM! তৃণমূলের মোকাবিলায় তৈরি 'জোট'

WB panchayat Election 2023:মুর্শিদাবাদের ডোমকলে সিপিআইএম এবং কংগ্রেসকে তৃণমূলের হামলার মোকাবিলা করতে দেখা গিয়েছে। এদিন পূর্ব বর্ধমানে বড়শূলে দেখা গেল তৃণমূলকে প্রতিরোধ করতে। শেষ পর্যন্ত পুলিশ সুপারের অনুরোধ মনোনয়ন পেশ একদিনের জন্য পিছিয়ে দিল স্থানীয় সিপিআইএম নেতৃত্ব।

মনোনয়নপত্র জমা দেওয়ার তৃতীয় দিনে (WB panchayat Election 2023) রক্ত ঝড়ল রাজ্যের বিভিন্ন জায়গায়। পূর্ব বর্ধমানের বড়শূলে তৃণমূল সমর্থকদের ছোঁড়া ইটে মাথায় লাগে পুলিশ আধিকারিকের। অন্যদিকে মিনাখাঁয় সিপিআইএমের পার্টি অফিস সকাল দশটা থেকে দুপুর পর্যন্ত ঘিরে রাখার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। স্থানীয় থানার পুলিশ ঘেরাও সরাতে কোনও ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ।

WB Banchayat Election 2023

এদিন পূর্ব বর্ধমানের বড়শূলে পঞ্চায়েতে মনোনয়ন জমা দেওয়াকে (WB panchayat Election 2023)কেন্দ্র করে তৃণমূলের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। তৃণমূলের বিরুদ্ধে ইট বৃষ্টির অভিযোগ ওঠে। পাল্টা লাঠি নিয়ে তেড়ে যায় সিপিআইএম কর্মী সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় শক্তিগড় থানার পুলিশ।

এদিনও উত্তর ছিল মুর্শিদাবাদের রানিনগর। সেখানকার শেখ পাড়ায় তৃণমূল কর্মীদের মারধর করার অভিযোগ উঠেছে সিপিআইএম এবং কংগ্রেসের বিরুদ্ধে। এরপর অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বাঁশ-লাঠি নিয়ে রাস্তায় নামে তৃণমূল কর্মীরা।

এদিন বীরভূমের লাভপুরে ব্রিপুটিকুড়ি এলাকার গঙ্গারামপুরে বাবু শেখ নামে এক বাম মনোনীত প্রার্থীকে পুলিশ গ্রেফতার করে। বামেদের অভিযোগ সেখানে বাবু শেখ দাঁড়ালে জিতে যেত, সেই কারণেই পুলিশকে দিয়ে প্রার্থীকে গ্রেফতার করিয়েছে তৃণমূল কংগ্রেস। যদিও তৃণমূলের তরফে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে কংগ্রেস প্রার্থীর মনোনয়নের কাগজপত্র কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে (WB panchayat Election 2023)। এই কাকদ্বীপেই তৃণমূল সমর্থকদের তাড়া করার অভিযোগ উঠেছে সিপিআইএম কর্মী সমর্থকদের বিরুদ্ধে। তাদের অভিযোগ তৃণমূলের লোকেরা মনোনয়ন পেশে বাধা দিয়েছেন।

WB Banchayat Election 2023

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি করে এদিন সিপিআইএমের ছাত্র ও যুব সংগঠন আসানসোল মহকুমা অফিস অভিযান হয়। নেতৃত্ব দেন মীনাক্ষী মুখোপাধ্যায়। সেখানে সিপিআইএমের ছাত্র-যুবরা পুলিশের প্রথম ব্যারিকেড ভাঙে। এরপর বাধা দেওয়া হলে রবীন্দ্র ভবনের সামনে বসে চলে বিক্ষোভ। বাম নেত্রী বলেন, বুথে বুথে বামেরা লড়াই করছে আর ছাত্র-যুবরা রাস্তায় নেমেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+