বুথের বাইরে বিজেপি কর্মীকে সপাটে চড় রবীন্দ্রনাথ ঘোষের, দানা বাঁধল বিতর্ক ,দেখুন ভিডিও

বিজেপি কর্মীকে সপাটে চড় মেরে নির্বাচনী ময়দানে বিতর্কে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। কোচবিহারের ডাওয়াগুড়ির ৮/১২১ নম্বর বুথের বাইরে সুজিত দাস নামে এক বিজেপি কর্মীকে চড় মারেন তিনি।

বিজেপি কর্মীকে সপাটে চড় মেরে নির্বাচনী ময়দানে বিতর্কে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। কোচবিহারের ডাওয়াগুড়ির ৮/১২১ নম্বর বুথের বাইরে সুজিত দাস নামে এক বিজেপি কর্মীকে চড় মারেন তিনি। ঘটনার সত্যতা ধরা পড়েছে এক ভিডিও-তেও।

বুথের বাইরে বিজেপি কর্মীকে সপাটে চড় রবীন্দ্রনাথ ঘোষের, দানা বাঁধল বিতর্ক ,দেখুন ভিডিও

খবর, সকাল ৯ টা নাগাদ নাটাবাড়ি বিধানসভা এলাকার ৮/২১২১ নম্বর বুথে যান মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। সেখানে তিনি যাওয়ার পরই বিজেপি কর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীদের বাগবিতণ্ডা শুরু হয়। বুথের বাইরে বিশৃঙঅখল পরিস্থিতি দেখা দেয়। ক্রমেই উত্তেজনা চরমে ওঠে। ধ্বস্তাধ্বস্তি শুরু হয়ে যায়। একদল যুবককে বাইরে বের করে দেওয়ার হুমকি দিতে থাকে আরেক দল যুবক। আরসেই সময়েই বিজেপি কর্মী সুজিত দাসকে চড় মারেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

ভোট শুরু হতে সাকেল পরিদর্শনে বেরিয়ে মন্ত্রীর এই কাণ্ড ঘিরে দানা বেঁধেছে নয়া বিতর্ক। উল্লেখ্য এলাকার তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী, রবী্দ্রনাথ ঘোষ জানিয়েছেন , ওই বিজেপি কর্মী বন্দুক নিয়ে গোরাফেরা করছিল। তাই তাঁকে মারধর করেন মন্ত্রী। ঘটান গিরে জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছএ নির্বাচন কমিশন। এছাড়াও, উত্তরবঙ্গের সেখানের রাজগঞ্জের শিকারপুরে তেঁতুলতলা বথে ব্যালট বক্স পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার জেরে আপাতত স্থগিত সেখানের ভোট প্রক্রিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+