Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

WB HS Examination 2023: আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা, মোবাইল ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা

আজ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। নজিরবিহীন নিরাপত্তায় নেওয়া হবে পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার মতই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে পরীক্ষাকেন্দ্রগুলিতে। বিশেষ করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলিতে মোবাইল ফোন এবং ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মোবাইল ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা

আজ থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। মোট ৮ লক্ষ ৫২ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দেবে। গতবারের চেয়ে বেড়েছে এবারে পরীক্ষার্থীর সংখ্যা। গতবারের চেয়ে ৭ হাজার বেশি পরীক্ষার্থী পরীক্ষা দেবে এবার। ১৪ মার্চ থেকে পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ২৭ মার্চ পর্যন্ত। সকাল ১০ টা থেকে শুরু হবে পরীক্ষা। দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত হবে পরীক্ষা। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ২ জন করে পর্যবেক্ষক থাকবেন।

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে মোবাইল এবং ইলেকট্রনিক গ্যাজেটের ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অভিভাবকরা পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন না। মোবাইল নিয়ে কেউ ধরা পড়লে সঙ্গে সঙ্গে তার রেজিস্ট্রেশন বাতিল করা হবে। প্রতিদিন সই করে তবে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে। মূলত ভুয়ো পরীক্ষার্থী রুখতেই এক কড়া ব্যবস্থার আয়োজন বলে মনে করা হচ্ছে।

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যাতে পরীক্ষার্থীরা পর্যাপ্ত ট্রেন পরিষেবা পায় সেকারণে আগেরদিনই রেলকে চিঠি দিয়েছে নবান্ন। কারণ একাধিক জায়গায় ট্রেন লাইনে কাজ হওয়ার কারণে ট্রেন পরিষেবা ব্যহত হতে পারে বলে মনে করা হচ্ছে। জেলা শাসকের নির্দেশে নবান্নের তরফে রেলকে চিঠি দিয়ে জানানো হয়েছে সেই সঙ্গে সব জেলা শাসকদেরও নির্দেশ দেওয়া হয়েছে যাতে পরকীক্ষার্থীদের জন্য বিকল্প যানবাহনের ব্যবস্থা করা হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+