তৃতীয় মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট, অনেকটাই বাড়তে পারে DA! লক্ষ্মীর ভাণ্ডার বেড়ে ২০০০? জোর জল্পনা
West Bengal State Budget 2025: আজ সোমবার থেকে শুরু হচ্ছে রাজ্য বাজেট অধিবেশন! আগামী ১২ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করবেন। তৃতীয় মমতা সরকারের এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। বছর ঘুরলেই ২৬ এর বিধানসভা নির্বাচন। ফলে সেদিকে তাকিয়েই যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবার বাজেট পেশ করবে তা কার্যত স্পষ্ট।
শুধু তাই নয়, একাধিক ছাড়ের পথে হাঁটতে পারে সরকার। পাশাপাশি নতুন যোজনাও ঘোষণা হতে পারে বলেও মনে করা হচ্ছে। তবে মমতার বাজেটে (West Bengal State Budget 2025) এবার ডিএ এবং লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিশেষ নজর থাকবে বলে মনে করা হচ্ছে।

West Bengal State Budget 2025: বাড়বে ডিএ?
এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেটে বড় অঙ্কের মহার্ঘ ভাতা (ডিএ) ঘোষণার আশায় রাজ্য সরকারি কর্মচারী। সামনেই বিধানসভা নির্বাচন। আর সেই ভোটের আগে রাজ্য সরকারি কর্মীদের যে মন পাওয়ার চেষ্টা সরকার চালাবে তা কার্যত স্পষ্ট। ডিএ নিয়ে রাজ্যের কর্মীদের অসন্তোষ তীব্র। যা ভালোই জানেন প্রশাসনিক প্রধান।
বর্তমানে কেন্দ্রের সরকারি কর্মীরা ৫৩% হারে ডিএ পাচ্ছেন। অন্যদিকে রাজ্য সরকারি কর্মীরা পাচ্ছেন মাত্র ১৪ শতাংশ হারে ডিএ। ফলে কেন্দ্রের সঙ্গে ডিএ'র ব্যাপক ফারাক। এর মধ্যেই সম্প্রতি 'অষ্টম পে কমিশন' গঠনের পথে হেঁটেছে মোদী সরকার। যা নিয়ে ক্ষোভ আরও তীব্র রাজ্যের সরকারি কর্মীরা। আর সেই ক্ষোভ মেটাতে ডিএ নিয়ে এবার ঘোষণা সরকার করতে পারে বলেই মনে করা হচ্ছে। তবে কত টাকা বাড়বে তা এখনও স্পষ্ট নয়।
West Bengal State Budget 2025: লক্ষ্মীর ভাণ্ডারে বাড়বে অর্থ?
মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। কয়েক লাখ মহিলা এতে উপকৃত হন। শুধু তাই নয়, বাংলয়া ভোট বৈতরনী পার করতে বারবার সহায় হয়েছে এই প্রকল্প। মহিলারা দু'হাত তুলে তৃণমূলকে ভোট দিয়েছে। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সরকার বড় ঘোষণা করতে পারে বলে গুঞ্জন। এমনকি টাকা বাড়িয়ে ২০০০ করা হতে পারে বলেও গুঞ্জন। যদিও এমন কোনও ঘোষণা সরকার করেনি এখনও পর্যন্ত।
তবে বরাদ্দ বাড়ানো হতে পারে এই প্রকল্পে। যাতে আরও মহিলা লক্ষ্মীর ভাণ্ডারে সুবিধা পান। এছাড়াও রূপশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পগুলিতে অতিরিক্ত অর্থ বরাদ্দ হতে পারে বলেও মনে করা হচ্ছে।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি












Click it and Unblock the Notifications