লকডাউনের দ্বিতীয় দফায় বস্তি এলাকায় বাড়তি নজরদারি, এলাকা চিহ্নিতকরণের কাজ সম্পূর্ণ
লকডাউনের দ্বিতীয় দফায় রাজ্যের বস্তি এলাকায় বিশেষ নজরদারি সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এইসব অঞ্চলগুলিতে যাতে লকডাউনের বিধিনিষেধ মেনে চলা হয়, তার জন্যও সরকারিভাবে নির্দেশ দেওয়া হয়েছে।
লকডাউনের দ্বিতীয় দফায় রাজ্যের বস্তি এলাকায় বিশেষ নজরদারি সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এইসব অঞ্চলগুলিতে যাতে লকডাউনের বিধিনিষেধ মেনে চলা হয়, তার জন্যও সরকারিভাবে নির্দেশ দেওয়া হয়েছে। এই ধরনের এলাকা চিহ্নিতকরণের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে বলে সরকারি সূত্রে খবর।

সরকারি সূত্রে বলা হয়েছে রাজ্যের বস্তি এলাকাগুলিতে বড় সংখ্যক মানুষ বাস করেন। তাঁরা কমন টয়লেট কিংবা স্নান করার জায়গা ব্যবহার করেন। এইসব এলাকার রাস্তাঘাটও খুব সরু। ফলে সেখানে করোনা ভাইরাস সংক্রমণর সম্ভাবনাও খুব বেশি। সেই কারণে এইসব এলাকায় লকডাউন মেনে চলাটাও খুবই গুরুত্বপূর্ণ।
সরকারের তরফে বিভিন্ন হাসপাতালে ফিভার ক্লিনিক খোলা হয়েছে। কলকাতা পুরসভার তরফে বস্তি এলাকার বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষার কথা বলা হয়েছে।
গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে ১৭ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। সব মিলিয়ে এখন সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৩২।












Click it and Unblock the Notifications