Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাড়ল বাসভাড়া,গঠন হবে পরিবহন সংক্রান্ত টাস্ক ফোর্স , সিদ্ধান্ত রাজ্য সরকারের

বাড়ল বাসভাড়া,গঠন হবে পরিবহন সংক্রান্ত টাস্ক ফোর্স , সিদ্ধান্ত রাজ্য সরকারের
কলকাতা, ২৫ অগস্ট : হাজারো টালবাহানার পরে অবশেষে বাড়ল বাসের ভাড়া। বাসের ন্যূনতম ভাড়া বেড়ে দাঁড়াল ৬ টাকা। একইসঙ্গে প্রতিস্তরে বাসের ভাড়া ১ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সোমবার বাস মালিক সংগঠনগুলির সঙ্গে বৈঠকের পরই এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেয় রাজ্য সরকার।

এদিন সাংবাদিক বৈঠকে পার্থ চট্টোপাধ্যায় জানান, কেন্দ্রীয় সরকার ২৩ বার ডিজেল ভাড়া বাড়িয়েছে। ফলে বাসমালিকরা সমস্যায় পড়েছেন। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে তাঁদের সরে আসতে অনুরোধ করা হয়েছে বাস মালিকদের। একইসঙ্গে তাঁদের সমস্যার কথা উপলব্ধি করে বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে বাসভাড়া বাড়ানোর পাশাপাশি বেশ কিছু শর্তও রেখেছে রাজ্য সরকার। সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, যাত্রী স্বাচ্ছন্য ও পরিষেবার ক্ষেত্রে অধিক গুরুত্ব দিতে হবে। একইসঙ্গে একটি টাস্ক ফোর্স গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিজেলের দামের হ্রাস-বৃদ্ধির সঙ্গে ভারসাম্য বজায় রেখে বাসের ভাড়া বাড়া-কমার বিষয়ে দেখাশোনা ও আললোচনা করবে এই টাস্ক ফোর্স। পরিবহন দফতরের আধিকারিক ও বাস মালিক সংগঠনের প্রতিনিধিরা থাকবে এই টাস্ক ফোর্সে। ফলে এই টাস্ক ফোর্সের স্বচ্ছতা নিয়ে কোনও প্রশ্ন উঠবে না।

এদিকে বাসের পাশাপাশি মিনিবাস সংগঠনগুলি যাত্রা পথের স্তরের পূনর্মূল্যায়নের আবাদন জানিয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে সেই আবেদনেও সায় দেওয়া হয়েছে বলে সূত্রের তরফে জানানো হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+