অধীর চৌধুরির জামিনের বিরোধিতা, হাই কোর্টে রাজ্য সরকার

তিনটি ভিন্ন মামলায় অভিযুক্ত অধীর চৌধুরি জামিন পেয়েছেন সবক'টিতেই
২০১১ সালে বহরমপুরে তৃণমূল কর্মী কালাম শেখ হত্যাকান্ডের চার্জশিটে অধীর চৌধুরিকে অভিযুক্ত করা হয়। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করে বহরমপুর আদালাত। এর পর বহরমপুর জেলা দায়রা আদালত পুজোর আগেই কেন্দ্রীয় মন্ত্রীর জামিনের আবেদন মঞ্জর করেছিল। অধীরের আগাম জামিনের আবেদন গ্রাহ্য হবে কি না বার কাউন্সিলের কর্মবিরতির কারণে তা নিয়ে নির্দিষ্ট দিনে শুনানি সম্ভব হয়নি। এরপরই অধীরের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানো হয় ১৬ নভেম্বর পর্যন্ত। বহরমপুর দায়েরা আদালতের সেই রায়ের বিরোধিতা করেই এদিন হাই কোর্টে আবেদন জানিয়েছে রাজ্য। কলকাতা হাই কোর্টের বিচারপতি নিশিথা মাত্রে ও ইন্দ্রজিত চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ মামলাটি গ্রহণ করেছে।
সরকারি আইনজীবী জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী বলেই অধীর চৌধুরির জামিন বহরমপুর আদালত মঞ্জর করেছে। কিন্ত সুপ্রিম কোর্টের নিয়ামানুযায়ী অপরাধের ক্ষেত্রে পদাধিকার দেখা হবে না। সেই যুক্তিতেই রাজ্য হাইকোর্টে কেন্দ্রীয় মন্ত্রীর জামিন খারিজের আবেদন জানিয়েছে।
হাই কোর্টে মামলা গৃহীত হলেও এ সংক্রান্ত কোনও নোটিশ অধীর চৌধুরির কাছে এখনও পর্যন্ত পাঠানো হয়নি বলে জানিয়েছেন তার পক্ষের উকিল। এদিকে গোটা বিষয়ে অধীরের প্রতিক্রিয়া, পুরভোটের আগে আমাকে জেলে পাঠাতে চাইছে শাসকদল। তবে বিচার ব্যবস্থার উপর তার পূর্ণ আস্থা আছে বলেও জানিয়েছেন অধীর।
এদিকে জামিন পেয়ে বহরমপুরের সর্বত্র পুর-প্রচার করে চলেছেন অধীর। অধীরের গ্রেফতারি পরোয়ানাকে কাজে লাগিয়ে তৃণমূল বহরমপুরে ঘাটি গাড়তে চাইছে যে সে নিয়ে দ্বিমত নেই রাজ্য রাজনীতিতে। তাই অধীরের খাসতালুকে বুধবার কংগ্রেসকে পাল্টা চ্যালেঞ্জ জানাতে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। এই জনসভায় মুকুল রায়ের বার্তা কী হয় এখন তাই দেখার।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications