WB College admission 2023: চার বছরের স্নাতক, নতুন সেশনে কলেজে ভর্তি কীভাবে জেনে নিন বিশদে
শুরু হয়ে গিয়েছে নতুন শিক্ষাবর্ষ। কলেজে কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এবার আবার নতুন শিক্ষাক্রম। চার বছরে স্নাতক। অর্থাৎ এতোদিন তিন বছর লাগত স্নাতক হতে। এই বছর থেকে চার বছর লাগবে স্নাতক হতে।
জাতীয় শিক্ষানীতি চালু না হলেও রাজ্যে উচ্চ শিক্ষা দফতর স্নাতক স্তরের জন্য এই নিয়মই কার্যকর করেছে। কাজেই সেইকারণে এবছরে ভর্তির প্রক্রিয়াতেও কিছু পরিবর্তন থাকবে। আগামীকাল থেকে কলেজে শুরু হয়ে যাবে ভর্তি প্রক্রিয়া। নতুন বছরে ভর্তি প্রক্রিয়ায় এবার বেশ কিছু পরিবর্তন যে থাকবেই তা আর বলার অপেক্ষা থাকে না।

এবার কিন্তু অনলাইনে ভর্তি প্রক্রিয়া হবে না। এতোদিন অনলাইনে ভর্তির ফর্ম থেকে শুরু করে টাকা জমা নেওয়া সবটাই হচ্ছিল। কিন্তু এবার আর অনলাইনে ভর্তি হচ্ছে না। তবে কলেজের ওয়েবসাইটে গিয়ে ভর্তির আবেদন পড়ুয়ারা করতে পারবেন।
১ জুলাই থেকে কলেজে কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ১৫ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন তাঁরা। এবার অন্যান্যবারের তুলনায় অনেকটা দেরিতেই ভর্তির প্রক্রিয়া করা হচ্ছে। কারণ মে মাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। তারপরে প্রায় ১ মাস পরে কলেজে কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হতে চলেছে।

এর মাঝে আবার রাজ্য সরকার চার বছরের স্নাতক কোর্স করার কথা ঘোষণা করে। সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি ভর্তি প্রক্রিয়াতেও স্বচ্ছতা বজায় রাখতে চাইছে রাজ্যের শিক্ষা দফতর। কোনও ভাবেই যাতে কোনও রকম অভিযোগ না ওঠে সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। পুরো ভর্তির প্রক্রিয়া কেন্দ্রীয় ভাবে অনলাইনে করার কথা প্রথমে ভাবা হয়েিছল। কিন্তু সেটা না হয়ে কলেজে কলেজে একক ভাবে অনলাইনে ভর্তি হবে। আবেদন থেকে মেধা তালিকা সবটাই দেখা যাবে অনলাইনে। তার জন্য কলেজে যেতে হবে না।

১৫ জুলাইয়ের পর মেধা তালিকা প্রকাশ করা হবে। ২০ তারিখের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার কথা। ১ অগাস্ট থেকে কলেজে কলেজে নতুন বর্ষের ক্লাস শুরু করতে হবে বলে নির্দেশিকা দিয়েছে শিক্ষা দফতর। কলেজে ভর্তি প্রক্রিয়া এবার বেশ কড়াকড়ি করা হচ্ছে। কোনও ভাবে যাতে ইউনিয়ন এতে জড়িয়ে না পড়ে সেকারণে ভর্তির পুরো প্রক্রিয়াটি অনলাইনে করা হচ্ছে। এমনকী ভর্তির টাকাও সরাসরি ব্যাঙ্কে গিয়ে দিয়ে আসতে হবে। তার জন্য কলেজে আসার প্রয়োজন নেই।












Click it and Unblock the Notifications