আমলাশোলে মমতা,মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে আপ্লুত গ্রামবাসী

আমলাশোল থেকে ১৬০০০ কিলোমিটার গ্রামীণ রাস্তাকে কংক্রিট করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমরা ৬০০০ রাস্তা বাংলায় করেছি। এই রাস্তা হয়ে গেলে এই গ্রামের সঙ্গে পুরুলিয়ার যোগাযোগ ব্যবস্থা দৃঢ় করা সম্ভব হবে।
আমলাশোলে অনাহার সহ্য করা হবে না : মমতা বন্দ্যোপাধ্যায়
এইঅভিনব সড়ক নির্মাণ কর্মসূচি সম্পর্কে তাঁর দাবি, গ্রামীণ সড়র নির্মাণের ক্ষেত্রে দেশে এমন প্রকল্প নজিরবিহীন। একইদিনে একই সময়ে ১৬০০০ কিলোমিটার কংক্রিট রাস্তা তৈরির কাজ আগে কখনও হয়নি।
একইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, গ্রামের ছেলেমেয়েদের পড়াশুনোর জন্য দূরে যেতে হয়। তাই গ্রামবাসীর সুবিধার্থে আমলাশোল বা গ্রামের পার্শ্ববর্তী এলাকায় একটি মাধ্যমিক স্কুল তৈরির চেষ্টা করা হবে সরকারের পক্ষ থেকে।
পশ্চিম মেদিনীপুরের একটি ছোট গ্রাম। বাম আমলে অনাহারজনিত একের পর এক মৃত্যুর কারণে খবরের শিরোনামে উঠে আসে এই আমলাশোল। গ্রামের অনাহার মেটাতে সরকার ২টাকা কেজি দরে চাল বরাদ্দ করেছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য প্রথম কোনও মুখ্যমন্ত্রী আমলাশোলে গেলেন। এই অখ্যাত গ্রামে অনাহারে যখন একের পর এক মৃত্যু হচ্ছে। তখন শাসক দল সে বিষয়ে গা না করলেও বিরোধী নেত্রী হিসাবে আমলাশোলে ছুটে গিয়েছিলেন মমতা। মুখ্যমন্ত্রী হয়ে গেলেও তিনি যে আমলাশোলকে ভোলেননি আজকের আমলাশোল সফর তারই উদাহরণ।












Click it and Unblock the Notifications