NRS কাণ্ডে মুখ্যমন্ত্রীর ভাইপো আবেশ থেকে তৃণমূলের ঘরের সদস্যরাই এবার ক্ষোভে গর্জে উঠছেন

তৃণমূলের ঘরের সন্তানরাই এবার গর্জে উঠতে শুরু করেছেন প্রতিবাদে। তৃণমূল নেতানেত্রীদের চিকিৎসক সন্তানরা এনআরএস কাণ্ডে সরকারি অবস্থানের কড়া সমালোচনাতে মুখর হতে শুরু করেছেন।

তৃণমূলের ঘরের সন্তানরাই এবার গর্জে উঠতে শুরু করেছেন প্রতিবাদে। তৃণমূল নেতানেত্রীদের চিকিৎসক সন্তানরা এনআরএস কাণ্ডে সরকারি অবস্থানের কড়া সমালোচনাতে মুখর হতে শুরু করেছেন। ববি হাকিমের মেয়ে শাব্বা হাকিম, কাকলি ঘোষ দস্তিদারের ছেলে বৈদ্যনাথ ঘোষ দস্তিদারদের প্রতিবাদের পর এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়ও শামিল হয়েছেন প্রতিবাদে।

মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্য প্রতিবাদে শামিল

মুখ্যমন্ত্রীর ভাইপো হিসাবে এতদিন অভিষেকের নাম উঠে এসেছে জনপ্রিয়তার আঙিনায়। এবার বন্দ্যোপাধ্য়ায় পরিবারের আরওএক সন্তান আবেশ বন্দ্যোপাধ্যায় উঠে এলেন খবরে। মুখ্যমন্ত্রীর আরও এক ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায় এবার শামিল এনআরএস -এ চিকিৎসকদের প্রতিবাদে। পেশায় চিকিৎসক আবেশ বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি বার্তার পরও চিকিৎসকদের পাশেই রয়েছেন ক্ষোভে সোচ্চার হয়ে। সেই ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

কাকলিপুত্র বৈদ্যনাথ

কাকলিপুত্র বৈদ্যনাথ

কাকলি ঘোষদস্তিদারের পুত্র বৈদ্যনাথ ঘোষদস্তিদারও শামিল হয়ে গিয়েছেন এনআরএস কাণ্ডে প্রতিবাদিদের শিবিরে। তিনি দলীয় অবস্থানে রীতিমতো অস্বস্তিতে যে রয়েছেন তাও নিজের ফেসবুক পোস্টে স্বীকার করে নিয়েছেন।

ববি হাকিমের কন্যার প্রতিবাদ

মেয়র ববি কন্যা শাব্বা হাকিম ফেসবুক পোস্ট-এ সাফ জানিয়েছিলেন যে হস্টেল যদি খালি করতে হয়, তাহলে তাঁরা আশ্রয় দেবেন। একাধিকবার তিনি চিকিৎসকদের সমর্থনে বার্তা দিয়েছেন সোশ্যাল মিডিয়াসাইটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+