Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

WB Chit Fund Scam: রোজভ্যালির টাকা ফেরতের প্রক্রিয়া শুরু, কীভাবে আবেদন করবেন

West Bengal Chit Fund Scam: চিট ফান্ড সংস্থা রোজভ্যালির আমানতকারীদের জন্য সুখবর। নতুন বছরের অর্থাৎ ২০২৪ এর শুরুতেই রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরানোর উদ্যোগ চালু হচ্ছে। ওই চিটফান্ড সংস্থার প্রতারিতদের টাকা ফেরাতে ইতিমধ্যেই বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে কমিশন গঠন করেছে হাই কোর্ট।

এরপর বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছিল এই কমিশনের একটি ওয়েবসাইট গঠন করতে হবে। যার মাধ্যমে আমানতকারীরা টাকা ফিরে পেতে (Rose Valley Chit Fund Refund) আবেদন করতে পারবেন। সেই মতো এবার শুরু হয়েছে ওয়েবসাইট তৈরির কাজ।

Chit Fund Scam

জানা গিয়েছে, ইতিমধ্যে একটি সংস্থাকে ওয়েবসাইট (West Bengal Chit Fund Scam) তৈরির বরাত দেওয়া হয়েছে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ওয়েবসাইট তৈরির কাজ শেষ হবে বলে মনে করা হচ্ছে। আর সেই ওয়েবসাইট তৈরি হয়ে গেলেই আমানতকারীরা সেখানে টাকা ফেরতের জন্য আবেদন করতে পারবেন। আর সেই মতো ব্যবস্থা নেওয়া হবে।

শুধু তাই নয়, কীভাবে টাকা মেটানোর (West Bengal Chit Fund Scam) প্রক্রিয়া শুরু করা হবে সে বিষয়েও রূপরেখা তৈরি হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। জানা যাচ্ছে, যারা চিট ফান্ড সংস্থা রোজভ্যালিতে অল্পসংখ্যক বিনিয়োগ করেছিলেন প্রথমে তাদের প্রাপ্য মেটানো হবে। এরপর ধীরে ধীরে বড় আমানতকারীদের টাকাও ফেরানো হবে।

প্রসঙ্গত, বর্তমানে রোজ ভ্যালি (West Bengal Chit Fund Scam) সম্পত্তি বিক্রি করে যে অর্থ পাওয়া যাচ্ছে তা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে জমা রাখা হচ্ছে। জমা অর্থের অংক দাঁড়িয়েছে প্রায় ৮০০ কোটি টাকা। এই টাকা থেকেই প্রতারিত আমানতকারীদের অংক মিটিয়ে দেওয়া হবে বলে জানা যাচ্ছে।

আর এই প্রক্রিয়া শুরু হতেই আশায় বুক বাঁধছেন অন্যান্য চিটফান্ডে (West Bengal Chit Fund Scam) টাকা রেখে সর্বসান্ত হওয়া আমানতকারীরাও। রোজভ্যালির পাশাপাশি সারদা সহ একাধিক চিটফান্ড কেলেঙ্কারি সামনে আসে। সেই মামলার তদন্ত এখনও চালাচ্ছে সিবিআই এবং ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+