Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

WB Budget 2024: ৫০০০ টাকা করে দেবে সরকার! 'সমুদ্রসাথী' প্রকল্পের ঘোষণা, কারা পাবেন এই সবিধা?

WB Budget 2024: মৎস্যজীবীদের মন পাওয়ার চেষ্টা! ভোটের আগে মৎস্যজীবীদের জন্যে 'সমুদ্রসাথী' প্রকল্পের (Samudra Sathi Prakalpa) ঘোষণা। নয়া এই ঘোষণায় বছরে দু'মাস ৫০০০ টাকা করে মৎস্যজীবীদের দেওয়া হবে। আর তাতে ২ লক্ষ মৎস্যজীবী উপকৃত হবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

আগামী অর্থ বছরের জন্যে আজ বৃহস্পতিবার রাজ্য বাজেট (WB Budget 2024) পেশ করেন অর্থমন্ত্রী। আর সেখানেই নয়া এই প্রকল্পের (Samudra Sathi Prakalpa) ঘোষণা করেন তিনি। বলেন, মৎসজীবীরা অনেক প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে সমুদ্র যান।

WB Budget 2024

বিশেষ করে পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগণা এবং দক্ষিণ ২৪ পরগণার বহু মানুষ মৎস্য চাষের সঙ্গে যুক্ত। সারা বছর মাছ ধরলেও এপ্রিলের মাঝামাঝি সময় থেকে জুনের মধ্যে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি থাকে। ফলে চরম সঙ্কটের মধ্যে পড়তে হয় এই সমস্ত মৎস্যজীবীদের।

এই সমস্ত মৎস্যজীবীদের পাশে দাঁড়াতেই 'সমুদ্রসাথী' প্রকল্পের (Samudra Sathi Prakalpa) ঘোষণা করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই প্রকল্পের আওতায় প্রতিবছরের এই দুমাস ৫,০০০ টাকা করে মৎস্যজীবীদের দেবে সরকার। এমনটাই ঘোষণা রাজ্য বাজেটে। আর এজন্যে ২০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা (WB Budget 2024) করা হয় এদিন।

আর এই প্রকল্পের আওতায় এই তিন জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগণা এবং দক্ষিণ ২৪ পরগণার প্রায় ২ লাখ মৎস্যজীবী উপকৃত হবেন বলেও দাবি করেন চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর কথায়, এই তিন জেলার প্রতিটি নথিভুক্ত মৎসজীবীরা এই প্রকল্পের জন্যে আবেদন জানাতে পারবেন। সেই মতো সরাসরি ব্যাঙ্কে টাকা পইছে যাবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলার প্রায় কয়েকলাখ মানুষ রয়েছেন যারা মাছ পেশার সঙ্গে যুক্ত। এই সমস্ত মানুষের জন্যে কেন্দ্রের প্রকল্প থাকলেও সেই সুবিধা থেকে বঞ্চিত তাঁরা। গত বিধানসভা নির্বাচনের আগে বাংলায় এসে এই বিষয়টিকেই হাতিয়ার করেন অমিত শাহ। কিন্তু লোকসভা নির্বাচনের আগে কার্যত প্রান্তিক মানুষের মন পেতেই এহেন প্রকল্পের ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ঘোষণা করেছে বলে দাবি রাজনৈতিক বিশ্লেষকদের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+