আজ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, জেনে নিন কীভাবে দেখা যাবে রেজাল্ট

আজ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, জেনে নিন কীভাবে দেখা যাবে রেজাল্ট

আজই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। করোনা আবহে প্রথম পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিয়েছেন পরীক্ষার্থীরা হোম সেন্টারে এই প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে। আজ সকাল ১১ টা নাগাদ সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিক ভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। দুপুর বারোটা থেকে ওয়েবসাইটে জানা যাবে ফলাফল এবং মার্কশিট।

জেনে নিন কীভাবে দেখা যাবে রেজাল্ট
করোনা

কালে প্রথম হলে বসে পরীক্ষা দিয়েছেন পরীক্ষার্থীরা সেকারণে এবারের উচ্চ মাধ্যমিকের ফলাফলের দিকে নজর রয়েছে সকলের। এ বছর সাড়ে সাত লক্ষের বেশি পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। খুব অল্প সময়ের মধ্যেই এ বছরের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। গত ২ বার পরীক্ষা না হওয়ার কারণে মেধা তালিকা প্রকাশ করা হয়নি। কিন্তু এবার প্রথম থেকে দশম স্থান পর্যন্ত মেধা তালিকা ঘোষণা করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

জেনে নিন কীভাবে দেখা যাবে রেজাল্ট

সকাল ১১টা থেেক সাংবাদিক বৈঠক শুরু করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ইতিমধ্যেই তার নিমন্ত্রণ পত্র সব সংবাদ মাধ্যমকে জানিয়ে দেয়া হয়েছে। গত ২ বছর করোনার কারণে পরীক্ষা হয়নি। ফলে একাদশ শ্রেণির নম্বরের ভিত্তিতেই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল। একশো শতাংশই পাস করানো হয়েছিল পর পর ২ বছরের পরীক্ষায়। একশো শতাংশ পরীক্ষায় পাস করানো নিয়ে জেলায় জেলায় বিক্ষোভ হয়েছিল। প্রথমে মাধ্যমিকে একশো শতাংশ পাস করানো হয়েছিল। কিন্তু উচ্চ মাধ্যমিকে হয়নি। তারপরেই জেলায় জেলায় বিক্ষোভের জেরে সংসদ উচ্চ মাধ্যমিকেও একশো শতাংশ পাস ঘোষণা করে।

এবারর ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে সকলে। জেলা না শহর কে কাকে টেক্কা দেয় সেদিকে নজর রয়েছে সকলের। মাধ্যমিকে প্রতিবারের মধ্য কলকাতা শহরকে টেক্কা দিয়েছে জেলার শহরগুলি। জেলায় পরীক্ষার ফলাফল সবচেয়ে ভাল হয়েেছ মাধ্যমিকে। উচ্চ মাধ্যমিকেও জেলার শহরগুলি ভাল ফল করবে কিনা সেদিকে তাকিয়ে রয়েছেন সকলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+