Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিজেপিতে বাড়ছে 'বিদ্রোহ'! প্রভাবশালী দুই নেতাকে শোকজের চিঠি পাঠিয়ে শুরু বাগে আনার প্রক্রিয়া

বিজেপির (bjp) নতুন রাজ্য ও জেলা কমিটি ঘোষণার পর থেকে গেরুয়া শিবিরে বিদ্রোহ শুরু হয়েছে জেলায় জেলায়। একের পর এক বিধায়ক এবং নেতারা অসন্তুষ্ট হয়ে দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেছেন। অনেককে আবার আলাদা করে বৈঠকও করতে দেখ

বিজেপির (bjp) নতুন রাজ্য ও জেলা কমিটি ঘোষণার পর থেকে গেরুয়া শিবিরে বিদ্রোহ শুরু হয়েছে জেলায় জেলায়। একের পর এক বিধায়ক এবং নেতারা অসন্তুষ্ট হয়ে দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেছেন। অনেককে আবার আলাদা করে বৈঠকও করতে দেখা গিয়েছে। এবার তাঁদের মধ্যে থেকে দুজনকে শোকজের (show cause) নোটিশ (notice) দেওয়া হয়েছে।

সল্টলেকে জয়প্রকাশের বাসভবনে চিঠি

সল্টলেকে জয়প্রকাশের বাসভবনে চিঠি

দলবিরোধী মন্তব্যের জন্য শোকজ করা হয়েছে দলে প্রাক্তন রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদারকে। কেন সংবাদমাধ্যমে দলবিরোধী মন্তব্য, দলের ভাবাবেগে আঘাত লাগার মতো কথা তিনি বলেছেন, তা চিঠিতে জানতে চাওয়া হয়েছে বলে সূত্রের খবর। এর কারণ জানতে চাওয়া হয়েছে। কেন তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হবে না, তা লিখিতভাবে জানতে চাওয়া হয়েছে বলে সূত্রের খবব। শৃঙ্খলাভঙ্গ কমিটির সুপারিশ এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্দেশে এই চিঠি পাঠানো হয়েছে।

নোটিশ দেওয়া হয়েছে রীতেশ তিওয়ারিকেও

নোটিশ দেওয়া হয়েছে রীতেশ তিওয়ারিকেও

সম্প্রতি বিক্ষুব্ধদের তালিকায় থাকা রীতেশ তিওয়ারিকেও শোকজের চিঠি দেওয়া হয়েছে। তিনিও রাজ্যে প্রাক্তন সহ-সভাপতি। জয়প্রকাশ মজুমদারের মতো তিনিও এবার পদ খুইয়েছেন। তবে এদিন শোকজরে চিঠি পাওয়া নিয়ে রীতেশ তিওয়ারির পাল্টা প্রশ্ন তাঁর কাছে শোকজের চিঠি আসার আগেই, কীভাবে সেই খবর সংবাদ মাধ্যমের কাছে চলে গেল। এব্যাপারে দলের শীর্ষ নেতারা শৃঙ্খলাভঙ্গ করেছেন বলে অভিযোগ করেছেন রীতেশ। তিনি নিজে এই দলের সঙ্গে ৩২ বছর ধরে জড়িত বলে জানিয়েছেন।

দল কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, প্রশ্ন শান্তনুর

দল কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, প্রশ্ন শান্তনুর

দলের বিক্ষুব্ধ নেতাদের করা পিকনিকে এদিনও যোগ দিয়েছিলেন বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। এদিন এই শোকজ নিয়ে প্রশ্ন করা হলে, তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেছেন, দলের কোনও নেতা যদি তাঁর কাছে যান, তাহলে তিনি বৈঠক করবেন এবং পিননিকও করবেন। তা নিয়ে দল যা খুশি করতে পারে। তাঁর প্রশ্ন দল কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে? বিভিন্ন জেলায় পিকনিক আয়োজনের ইঙ্গিত তিনি দিয়ে রেখেছেন।

 বাগে আনতেই সিদ্ধান্ত

বাগে আনতেই সিদ্ধান্ত

কলকাতা, উত্তর ২৪ পরগনার নেতারা বিদ্রোহ শুরু করেছিলেন। অনেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছিলেন। এরপর অনেক জেলাতেই হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার ঘটনা ঘটেছে। তবে কলকাতা কিংবা উত্তর ২৪ পরগনার মতো ঘোঁট পাকানোর মতো ঘটনা অন্য কোথাও এখনও ঘটেনি। তবে ইঙ্গিত মিলেছে। সেই পরিস্থিতি সীমাবদ্ধ করতেই সিদ্ধান্ত বলেই সূত্রের খবর। কেননা রবিবার যেমন গোবরডাঙায় পিকনিক হয়েছে, সেরকম পিকনিক হওয়ার কথা ছিল পুরুলিয়া জেলায়। সেখানে যাওয়ার কথা ছিল জয়প্রকাশ মজুমদার এবং রীতেশ তিওয়ারির। তার আগেই ব্যবস্থা নেওয়া হল। এবার জেলাস্তরের নেতাদের শোকজের চিঠি পাঠানো হতে পারে বলে সূত্রের খবর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+