নষ্ট হচ্ছে বিধানসভার গরিমা! স্পিকার সম্মেলনে একের পর কারণ তুলে ধরে সরব বিমান বন্দ্যোপাধ্যায়

নষ্ট হচ্ছে বিধানসভার গরিমা! স্পিকার সম্মেলনে একের পর কারণ তুলে ধরে সরব বিমান বন্দ্যোপাধ্যায়

স্পিকারদের সর্বভারতীয় সম্মেলন। সেই সম্মেলনে লোকসভার (loksabha) স্পিকার (speaker) ওম বিড়লার (om birla) কাছে রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড়ের (jagdeep dhankhar) বিরুদ্ধে অভিযোগ জানালেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (biman banerjee)। এছাড়াও বিমান বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধেও সরব হয়েছেন।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে সরব

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে সরব

স্পিকারদের সর্বভারতীয় সম্মেলনে রোল অফ লেজিসলেটর অ্যান্ড মিনিংফুল ডেমোক্রেসি বিষয়ে আলোচনায় পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে না জানিয়ে কাজ করছে। এব্যাপারে তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা প্রসঙ্গ স্মরণ করিয়ে দেন। কোনও সাংসদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পদক্ষেপের ক্ষেত্রে লোকসভার অধ্যক্ষের অনুমোদন লাগে। কিন্তু রাজ্য বিধানসভার ক্ষেত্রে তা করা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। বিধানসভার সদস্যদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি চার্জশিট জমা দিলেও স্পিকারের অনুমতি নেওয়া হচ্ছে না কেন, তা নিয়ে প্রশ্ন করেন বিমান বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত নারদ মামলায় তিন জনপ্রতিনিধি ফিরহাদ হামিক, সুব্রত মুখোপাধ্যায় এবং মদন মিত্রের বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে। এব্যাপারে ইডির তরফে বিধানসভার স্পিকারের কাছ থেকে পদ্ধতিগত অনুমতি নেওয়া হয়নি। যা নিয়ে কথা বলতে ২২ সেপ্টেম্বর সিবিআই-এর ডিএসপি সত্যেন্দ্র সিং এবং ইডির আধিকারিক রথীন বিশ্বাসকে বিধানসভায় হাজির হওয়ার জন্য চিঠি পাঠানো হয়েছে।

নষ্ট হচ্ছে বিধানসভার গরিমা

নষ্ট হচ্ছে বিধানসভার গরিমা

এদিন বিমান বন্দ্যোপাধ্যায়, বিধানসভা বিষয় নিয়ে সদস্যদের আদালতের দ্বারস্থ হওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, যেসব সমস্যার সমাধান আলোচনাতেই হতে পারে, তা নিয়ে সদস্যরা আদালতে যাচ্ছেন। আর আদালতও সেইসব মামলা গ্রহণ করছে। তিনি বলেন, যে বিষয়ে বিধানসভায় বিচার পাওয়া যায়, তা নিয়ে যাওয়া হচ্ছে আদালতে। এব্যাপারে বিধানসভার গরিমা নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

রাজ্যপালের বিরুদ্ধে সরব

রাজ্যপালের বিরুদ্ধে সরব

রাজ্যপাল বিধানসভার ব্যাপারে হস্তক্ষেপ করছেন বলেও অভিযোগ করেছেন বিমান বন্দ্যোপাধ্যায়। এদিন স্পিকারদের সম্মেলনে বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, কেউ কেউ বিধানসভার বিষয় নিয়ে রাজ্যপালের কাছে যাচ্ছেন আর সেই বিষয় নিয়ে রাজ্যপাল বিধানসভাকে পরামর্শ দিচ্ছেন বলে অভিযোগ করেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার। বিষয়টি কি আদৌ হওয়া উচিত, তা নিয়ে প্রশ্ন তোলেন বিমান বন্দ্যোপাধ্যায়।

আগেও রাজ্যপালের বিরুদ্ধে সরব হয়েছিলেন

আগেও রাজ্যপালের বিরুদ্ধে সরব হয়েছিলেন

এর আগেই পশ্চিমবঙ্গ বিধআনসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড়ের বিরুদ্ধে সরব হয়েছিলেন। রাজ্যপালের আচরণ নিয়ে তিনি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে লিখিত অভিযোগও জানিয়েছিলেন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+