নির্বাচন ২০১৬: একঝলকে হাওড়ায় রাজনৈতিক দলগুলির প্রার্থী তালিকা
কলকাতা, ১৪ মার্চ : নির্বাচনের নির্ঘন্ট বেজে গিয়েছে। একে অপরকে টেক্কা দিতে কোমড় বেধে নেমে পড়েছে শাসকদল-সহ রাজনৈতিক দলগুলি। তৃণমূল কংগ্রেস, প্রার্থী তালিকা প্রকাশে এগিয়ে থাকলেও, এক দফা করে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে বামফ্রন্ট-বিজেপিও। কংগ্রেস আপাতত কোন কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা না করলেও কোন কোন কেন্দ্রে প্রার্থী দেবে সে তালিকা প্রকাশ করে দিয়েছে।

আসুন একঝলকে দেখে নেওয়া যাক কোন আসনে কারা লড়ছেন। দেখা নেওয়া যাক হাওড়া।
| কেন্দ্র | তৃণমূল প্রার্থী | বাম প্রার্থী | কংগ্রেস প্রার্থী | বিজেপি প্রার্থী | ||
|---|---|---|---|---|---|---|
| ১ | বালি | বৈশালী ডালমিয়া | অঞ্জন বেরা | কৌশিক চক্রবর্তী | ||
| ২ | হাওড়া উত্তর | লক্ষ্মীরতন শুক্লা | সন্তোষ পাঠক | রূপা গঙ্গোপাধ্যায় | ||
| ৩ | হাওড়া মধ্য | অরূপ রায় | সঞ্জয় সিংহ | |||
| ৪ | শিবপুর | জটু লাহিড়ী | জগন্নাথ ভট্টাচার্য | রামপ্রসাদ ভট্টাচার্য | ||
| ৫ | হাওড়া দক্ষিণ | ব্রজমোহন মজুমদার | অরিন্দম বসু | সাহানা গুহরায় | ||
| ৬ | সাঁকরাইল | শীতল সর্দার | সমীর মল্লিক | প্রভাকর পণ্ডিত | ||
| ৭ | পাঁচলা | গুলসন মল্লিক | ডলি রায় | ভবানীপ্রসাদ রায় | ||
| ৮ | জগত্বল্লভপুর | জনাব আবদুল গনি | বৈদ্যনাথ বসু | কৌশিক মুখোপাঘ্যায় | ||
| ৯ | ডোমজুড় | রাজীব ব্যানার্জি | জয়ন্ত দাস | |||
| ১০ | উলুবেড়িয়া পূর্ব | হায়দর আজিজ সফি | সাবিরউদ্দিন মোল্লা | পাপিয়া মন্ডল | ||
| ১১ | উলুবেড়িয়া উত্তর | নির্মল মাঝি | আনন্দ পণ্ডিত | |||
| ১২ | উলুবেড়িয়া দক্ষিণ | পুলক রায় | মহম্মদ নাসিরউদ্দিন | সোমনাথ সাধুখাঁ | ||
| ১৩ | শ্যামপুর | কালীপদ মণ্ডল | মৌসুমি বিশ্বাস | |||
| ১৪ | বাগনান | অরুণাভ সেন (রাজা) | মীনা ঘোষ মুখার্জী | সমীরণ রায় | ||
| ১৫ | আমতা | তুষারকান্তি শীল | অসিত মিত্র | সুমন সরকার | ||
| ১৬ | উদয়নারায়ণপুর | সমীর পাঁজা | শুক্লা আদক | ভোলানাথ সাঁপুই |












Click it and Unblock the Notifications